Ezekiel 3:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে, সে যদি তার নাফরমানী ও কুপথ থেকে না ফেরে, তবে সে নিজের অপরাধে মরবে, কিন্তু তুমি তোমার প্রাণ রক্ষা করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই দুষ্ট লোককে তুমি সাবধান করার পরেও যদি সে তার দুষ্টতা থেকে কিংবা তার মন্দ পথ থেকে না ফেরে, তবে তার পাপের জন্য সে মরবে, কিন্তু তুমি নিজে রক্ষা পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধে মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে, সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধে মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই দুষ্ট লোককে তুমি সাবধান করবার পরেও যদি সে তার দুষ্টতা থেকে কিম্বা তার মন্দ পথ থেকে না ফেরে, তবে তার পাপের জন্য সে মরবে; কিন্তু তুমি নিজে রক্ষা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই দুষ্ট লোককে তুমি সাবধান করবার পরেও যদি সে তার দুষ্টতা থেকে কিংবা তার খারাপ পথ থেকে না ফেরে, তবে তার গুনাহের জন্য সে মরবে; কিন্তু তুমি নিজে রক্ষা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্ট লোককে সাবধান করার পরও যদি সে মন্দপথ পরিহার না করে, সেই অবস্থাতেই তার মৃত্যু হবে। তখন তার মৃত্যুর জন্য তোমার কোন দায়িত্ব থাকবে না, তুমি বেঁচে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হতে পারে তুমি কোন ব্যক্তিকে তার জীবন পরিবর্ত্তন ও পাপ হতে বিরত হবার কথা বললেও সে সেই সাবধান বাণী শুনতে অস্বীকার করল; সে ক্ষেত্রে সেই ব্যক্তি মারা যাবে| সে পাপ করেছে বলেই মারা যাবে কিন্তু তুমি তাকে সাবধান করেছিলে বলে নিজের প্রাণ বাঁচাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তুমি দুষ্টকে চেতনা দাও এবং সে তার দুষ্টতা থেকে না ফেরে বা তার দুষ্ট কাজ থেকে না ফেরে, তবে সে তার নিজের পাপের জন্য মরবে, কিন্তু তোমাকে উদ্ধার করা হবে তোমার নিজের জন্য