Ezekiel 3:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি ধার্মিক লোককে গুনাহ্‌ না করতে চেতনা দিলে সে যদি গুনাহ্‌ না করে, তবে সচেতন হওয়াতে সে অবশ্য বাঁচবে; আর তুমিও তোমার প্রাণ রক্ষা করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি যদি কোনও ধার্মিক ব্যক্তিকে পাপ না করার জন্য সতর্ক করো এবং তারা পাপ না করে, তারা নিশ্চয় বাঁচবে কেননা তারা সাবধানবাণী গ্রহণ করেছে, এবং তুমি নিজেকে বাঁচাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি ধার্ম্মিক লোককে পাপ না করিতে চেতনা দিলে সে যদি পাপ না করে, তবে সচেতন হওয়াতে সে অবশ্য বাঁচিবে; আর তুমিও আপন প্রাণ রক্ষা করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি ধার্মিক লোককে পাপ না করিতে চেতনা দিলে সে যদি পাপ না করে, তবে সচেতন হওয়াতে সে অবশ্য বাঁচিবে; আর তুমিও আপন প্রাণ রক্ষা করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পাপ না করবার জন্য যদি তুমি সেই সৎ লোককে সাবধান কর আর সে পাপ না করে তবে সাবধান হবার কথা শুনবার ফলে সে নিশ্চয়ই বাঁচবে এবং তুমিও নিজেকে রক্ষা করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু গুনাহ্‌ না করবার জন্য যদি তুমি সেই সৎ লোককে সাবধান কর আর সে গুনাহ্‌ না করে তবে সাবধান হবার কথা শুনবার ফলে সে নিশ্চয়ই বাঁচবে এবং তুমিও নিজেকে রক্ষা করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি কোন সৎ ব্যক্তিকে পাপ সম্বন্ধে সতর্ক করে দাও এবং সে যদি তোমার কথা শোনে ও পাপ না করে, তার কোন অমঙ্গল হবে না, আর তুমিও রক্ষা পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তুমি যদি সেই ভালো লোকটিকে পাপ কাজ থেকে বিরত হতে বল এবং সে যদি আর পাপ না করে তবে সে মরবে না| কারণ তুমি তাকে সাবধান করলে সে তোমার কথায় কান দিয়েছিল| এই ভাবে তুমি তোমার প্রাণ বাঁচালে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তুমি ধার্মিক লোককে চেতনা দাও পাপ না করতে যেন সে আর পাপ করে না, সে সচেতন হওয়ার জন্য অবশ্যই বাঁচবে; আর তুমি নিজেকে উদ্ধার করবে।