Ezekiel 3:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই স্থানে মাবুদ আমার উপরে হস্তার্পণ করলেন, আর তিনি বললেন, উঠ, বের হয়ে সমতল ভূমিতে যাও, আমি সেখানে তোমার সঙ্গে কথা বলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে সদাপ্রভুর হাত আমার উপর ছিল, আর তিনি আমাকে বললেন, “তুমি উঠে সমতলভূমিতে যাও, সেখানে আমি তোমার সঙ্গে কথা বলব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই স্থানে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন, আর তিনি কহিলেন, উঠ, বাহির হইয়া সমস্থলীতে যাও, আমি সেখানে তোমার সহিত কথা বলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই স্থানে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন, আর তিনি কহিলেন, উঠ, বাহির হইয়া সমস্থলীতে যাও, আমি সেখানে তোমার সহিত কথা বলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে সদাপ্রভুর শক্তিশালী হাত আমার উপরে ছিল এবং তিনি আমাকে বললেন, “তুমি উঠে সমভূমিতে যাও, সেখানে আমি তোমার সংগে কথা বলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে মাবুদের শক্তিশালী হাত আমার উপরে ছিল এবং তিনি আমাকে বললেন, “তুমি উঠে সমভূমিতে যাও, সেখানে আমি তোমার সংগে কথা বলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি অনুভব করলাম পরমেশ্বরের দৈব প্রভাব। শুনলাম, তিনি আমায় বলেছেনঃ ওঠ, চল ঐ প্রান্তরে। সেখানে আমি তোমার সঙ্গে কথা বলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর পরাক্রম আমার কাছে এলে তিনি আমায় বললেন, “ওঠো, সেই উপত্যকায় যাও| আমি সেই জায়গায় তোমার সঙ্গে কথা বলব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সেখানে সদাপ্রভুর হাত আমার ওপরে ছিল এবং তিনি বললেন, “ওঠ, বাইরে সমভূমিতে যাও এবং আমি সেখানে তোমার সঙ্গে কথা বলব।”