Ezekiel 3:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি উঠে সমতল ভূমিতে গেলাম, আর দেখলাম, সেই স্থানে মাবুদের সেই মহিমা দণ্ডায়মান, কবার নদীতীরে যে মহিমা দেখেছিলাম; তখন আমি উবুড় হয়ে পড়লাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাজেই আমি উঠে সমতলভূমিতে গেলাম। কবার নদীর ধারে সদাপ্রভুর যে মহিমা দেখেছিলাম সেইরকম মহিমাই সেখানে দেখলাম, আর আমি উবুড় হয়ে পড়লাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি উঠিয়া সমস্থলীতে গমন করিলাম, আর দেখ, সে স্থানে সদাপ্রভুর সেই প্রতাপ দণ্ডায়মান, কবার নদীতীরে যে প্রতাপ দেখিয়াছিলাম; তখন আমি উপুড় হইয়া পড়িলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি উঠিয়া সমস্থলীতে গমন করিলাম, আর দেখ, সেই স্থানে সদাপ্রভুর সেই প্রতাপ দণ্ডায়মান, কবার নদীতীরে যে প্রতাপ দেখিয়াছিলাম; তখন আমি উবুড় হইয়া পড়িলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি উঠে সমভূমিতে গেলাম। কবার নদীর ধারে সদাপ্রভুর যে মহিমা দেখেছিলাম সেই রকম মহিমাই সেখানে দেখলাম; আর আমি উবুড় হয়ে পড়লাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি উঠে সমভূমিতে গেলাম। কবার নদীর ধারে মাবুদের যে মহিমা দেখেছিলাম সেই রকম মহিমাই সেখানে দেখলাম; আর আমি উবুড় হয়ে পড়লাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রান্তরে গেলাম। সেখানে দেখলাম পরমেশ্বরের অলৌকিক মহিমা। এ মহিমা আমি আগেও একবার দেখেছি কিবার নদীতীরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি উঠে সেই উপত্যকায় গেলাম| প্রভুর মহিমা সেখানে ছিল – যেমনটি আমি কবার নদীর ধারে দেখেছিলাম| তাই আমি মাটিতে উপুড় হয়ে প্রণাম করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি উঠলাম এবং সমভূমিতে গেলাম এবং সেখানে সদাপ্রভুর মহিমা ছিল, যেমন মহিমা কবারনদীর ধারে দেখেছিলাম; তাই আমি উপুড় হলাম।