Ezekiel 3:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রূহ্ আমাতে প্রবেশ করে আমাকে পায়ে ভর দিয়ে দাঁড় করালেন; আর তিনি আমার সঙ্গে কথা বলে আমাকে বললেন, যাও, তুমি তোমার বাড়ির দরজা বন্ধ করে ভিতরে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ঈশ্বরের আত্মা আমার মধ্যে প্রবেশ করে আমায় দাড় করালেন। তিনি আমাকে বললেন, “তুমি তোমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ভিতরে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আত্মা আমাতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দেওয়াইয়া দাঁড় করাইলেন; আর তিনি আমার সঙ্গে কথা বলিয়া আমাকে কহিলেন, যাও, তুমি আপন গৃহের দ্বার রুদ্ধ করিয়া ভিতরে থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আত্মা আমাতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দেওয়াইয়া দাঁড় করাইলেন; আর তিনি আমার সঙ্গে কথা বলিয়া আমাকে কহিলেন, যাও, তুমি আপন গৃহের দ্বার রুদ্ধ করিয়া ভিতরে থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বরের আত্মা আমার মধ্যে এসে আমাকে তুলে পায়ের উপর দাঁড় করালেন। তিনি আমাকে বললেন, “তুমি তোমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ভিতরে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল্লাহ্র রূহ্ আমার মধ্যে এসে আমাকে তুলে পায়ের উপর দাঁড় করালেন। তিনি আমাকে বললেন, “তুমি তোমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ভিতরে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সাষ্টাঙ্গে প্রণত হলাম। ঈশ্বরের আত্মা আমার মধ্যে সঞ্চারিত হলেন। তাঁর আদেশে আমি উঠে দাঁড়ালাম। প্রভু পরমেশ্বর আমাকে বললেন, গৃহে ফিরে যাও, দ্বার রুদ্ধ করে থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু একটি বাতাস এসে আমার পায়ে ভর দিয়ে দাঁড় করালেন| তিনি আমায় বললেন, “যাও বাড়ি গিয়ে নিজেকে ঘরে তালাবন্ধ কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের আত্মা আমার মধ্যে এল এবং আমাকে পায়ের ওপর দাঁড় করাল; তিনি আমার সঙ্গে কথা বললেন এবং আমাকে বললেন “যাও এবং নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখো,