Ezekiel 3:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমিও তোমার জিহ্বা মুখের তালুতে আট্‌কে দেব, তাতে তুমি বোবা হবে, তাদের কাছে দোষবক্তা হবে না, কেননা তারা বিদ্রোহীকুল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যাতে চুপ করে থাকো ও তাদের বকাবকি করতে না পার সেইজন্য আমি তোমার জিভ মুখের তালুতে আটকে দেব, যদিও তারা বিদ্রোহীকুল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমিও তোমার জিহ্বা মুখের তালুতে সংলগ্ন করিব, তাহাতে তুমি বোবা হইবে, তাহাদের কাছে দোষবক্তা হইবে না, কেননা তাহারা বিদ্রোহীকুল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমিও তোমার জিহ্বা মুখের তালুতে সংলগ্ন করিব, তাহাতে তুমি বোবা হইবে, তাহাদের কাছে দোষবক্তা হইবে না, কেননা তাহারা বিদ্রোহীকুল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যাতে চুপ করে থাক ও তাদের বকাবকি করতে না পার সেইজন্য আমি তোমার জিভ্‌ তোমার মুখের তালুতে আট্‌কে দেব। ইস্রায়েলীয়েরা তো একটা বিদ্রোহী জাতি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যাতে চুপ করে থাক ও তাদের বকাবকি করতে না পার সেইজন্য আমি তোমার জিভ্‌ তোমার মুখের তালুতে আট্‌কে দেব। বনি-ইসরাইলরা তো একটা বিদ্রোহী জাতি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, আমি তোমার জিহ্বা অবশ করে দেব যেন তুমি ঐ বিদ্রোহীদের সাবধান করে দিতে না পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার জিভ তোমার তালুতে আটকে দেব, তুমি কথা বলতে পারবে না| তাই, এই লোকরা যে ভুল করছে সে সম্বন্ধে তাদের শিক্ষা দেবার জন্য কেউ থাকবে না| কারণ ঐ লোকরা সর্বদাই আমার বিরুদ্ধাচরণ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার জিভ মুখের তালুতে আটকে দেব, তাতে তুমি বোবা হবে, তুমি তাদেরকে তিরস্কার করতে পারবে না, কারণ তারা বিদ্রোহী কূল।