Ezekiel 3:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, তুমি যাও, ইসরাইল-কুলের কাছে গিয়ে তাদেরকে আমার কালামগুলো বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তারপর আমাকে বললেন, “হে মানবসন্তান, তুমি এখন ইস্রায়েলীদের কাছে যাও আর আমার বাক্য তাদের বলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি যাও, ইস্রায়েল-কুলের নিকটে যাইয়া তাহাদিগকে আমার বাক্য সকল বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি যাও, ইস্রায়েল-কুলের নিকটে যাইয়া তাহাদিগকে আমার বাক্য সকল বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তারপর আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি এখন ইস্রায়েলীয়দের কাছে গিয়ে আমার কথাগুলো বল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তারপর আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি এখন বনি-ইসরাইলদের কাছে গিয়ে আমার কথাগুলো বল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর ঈশ্বর আমাকে বললেন, ইসরায়েলীদের কাছে যাও, আমি তোমায় যা কিছু বললাম, তাদের কাছে গিয়ে সব বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর আমায় বললেন, “মনুষ্যসন্তান, ইস্রায়েল পরিবারের কাছে যাও| তাদের কাছে আমার বাক্য বল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি আমাকে বললেন, মানুষের সন্তান, তুমি ইস্রায়েল কুলের কাছে যাও এবং তাদেরকে আমার কথা বল।