Ezekiel 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি দুর্বোধ্য ও কঠিন ভাষাবাদী কোন জাতির কাছে প্রেরিত হও নি, কিন্তু ইসরাইল-কুলের কাছে প্রেরিত হচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাকে তো এমন লোকদের কাছে পাঠানো হচ্ছে না যাদের ভাষা তোমার অজানা ও কঠিন, কিন্তু পাঠানো হচ্ছে ইস্রায়েল কুলের কাছে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তুমি গভীর-বাক্ ও কঠিন ভাষাবাদী কোন জাতির কাছে প্রেরিত নও, কিন্তু ইস্রায়েল-কুলের নিকটে প্রেরিত হইতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তুমি গভীর-বাক্ ও কঠিন ভাষাবাদী কোন জাতির কাছে প্রেরিত নও, কিন্তু ইস্রায়েল-কুলের নিকটে প্রেরিত হইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে তো এমন লোকদের কাছে পাঠানো হচ্ছে না যাদের ভাষা তোমার অজানা এবং কঠিন, কিন্তু পাঠানো হচ্ছে ইস্রায়েলীয়দের কাছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে তো এমন লোকদের কাছে পাঠানো হচ্ছে না যাদের ভাষা তোমার অজানা এবং কঠিন, কিন্তু পাঠানো হচ্ছে বনি-ইসরাইলদের কাছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমায় এমন কোন জাতির মানুষের কাছে পাঠাচ্ছি না যারা দুর্বোধ্য বিদেশী ভাষায় কথা বলে। তোমায় আমি পাঠাচ্ছি ইসরায়েলীদেরই কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে এমন বিদেশীদের কাছে পাঠাচ্ছি না যাদের তুমি বুঝবে না| তোমাকে আরেকটা ভাষা শিখতে হবে না| আমি তোমাকে ইস্রায়েল পরিবারের কাছে পাঠাচ্ছি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাকে অজানা বা কঠিন ভাষা জানা কোন লোকেদের কাছে পাঠানো হয়নি, কিন্তু ইস্রায়েল কুলের কাছে পাঠানো হয়েছে।