Ezekiel 3:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে হীরক চক্মকি পাথর থেকেও শক্ত, তার মত আমি তোমার কপাল শক্ত করলাম; যদিও তারা বিদ্রোহীকুল, তবুও তাদেরকে ভয় করো না ও তাদের মুখ দেখে ভয় পেয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার কপাল সব থেকে চকমকি পাথরের চেয়েও শক্ত, হিরের থেকেও শক্ত করব। যদিও তারা এক বিদ্রোহী জাতি তবুও তুমি তাদের ভয় পেয়ো না বা তাদের দেখে আতঙ্কগ্রস্ত হোয়ো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে হীরক চক্মকি পাথর হইতেও দৃঢ়, তাহার ন্যায় আমি তোমার কপাল দৃঢ় করিলাম; যদ্যপি তাহারা বিদ্রোহীকুল, তথাপি তাহাদিগকে ভয় করিও না, ও তাহাদের মুখ দেখিয়া উদ্বিগ্ন হইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে হীরক চকমকি পাথর হইতেও দৃঢ়, তাহার ন্যায় আমি তোমার কপাল দৃঢ় করিলাম; যদ্যপি তাহারা বিদ্রোহীকুল, তথাপি তাহাদিগকে ভয় করিও না, ও তাহাদের মুখ দেখিয়া উদ্বিগ্ন হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার কপাল হীরার মত শক্ত, চক্মকি পাথরের চেয়েও শক্ত করে দিলাম। যদিও তারা একটা বিদ্রোহী জাতি তবুও তুমি তাদের ভয় কোরো না বা তাদের দেখে ভয় পেয়ো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার কপাল হীরার মত শক্ত, চক্মকি পাথরের চেয়েও শক্ত করে দিলাম। যদিও তারা একটা বিদ্রোহী জাতি তবুও তুমি তাদের ভয় কোরো না বা তাদের দেখে ভয় পেয়ো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমায় পাষাণের দৃঢ়তা ও হীরকের কাঠিন্য দান করব। ঐ বিদ্রোহীদের ভয় পাবার কিছুই নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হীরক চক্মকি পাথরের চেয়েও দৃঢ়| সেই ভাবেই তাদের চেয়ে তোমার কপাল দৃঢ় হবে| তুমি আরো একগুঁয়ে হবে আর তাই ঐ লোকদের ভয় করবে না| সব সময় আমার বিরুদ্ধাচরণকারী ঐ লোকদের তুমি ভয় করবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি হীরের মত তোমার কপাল বানিয়েছি যা চকমকি পাথরের থেকেও শক্ত! ভয় পেয়ো না বা তাদের মুখ দেখে নিরূত্সাহ হয়ো না, তারা বিদ্রোহী কুল।