Ezekiel 30:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের হাত দিয়ে মিসরের লোকারণ্য শেষ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের হাত দিয়ে মিশরের মস্ত বড়ো দলকে আমি শেষ করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের হস্ত দ্বারা মিসরের লোকারণ্য শেষ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের হস্ত দ্বারা মিসরের লোকারণ্য শেষ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি প্রভু সদাপ্রভু বলছি, বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের হাত দিয়ে মিসরের মস্ত বড় দলকে আমি শেষ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি আল্লাহ্‌ মালিক বলছি, ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের হাত দিয়ে মিসরের মস্ত বড় দলকে আমি শেষ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেছেন, মিশরের ঐশ্বর্য, ধনসম্পদ নিঃশেষ করে দেবার জন্য ব্যাবিলনরাজ নেবুকাডনেজারকে আমি ব্যবহার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “আমি মিশর ধ্বংস করার জন্য বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরকে ব্যবহার করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমি বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের হাতের দ্বারা মিশরের জনজাতিকে শেষ করব।