Ezekiel 30:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে এবং তার লোকদের, জাতিদের মধ্যে সেই পরাক্রমশালী লোকদেরকে দেশ বিনাশ করবার জন্য আনা হবে এবং মিসরের বিরুদ্ধে তারা তলোয়ার কোষমুক্ত করবে ও মৃত দেহের দ্বারা দেশ পূর্ণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে এবং তার সৈন্যদলকে—জাতিগণের মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর, আনা হবে দেশকে ধ্বংস করার জন্য। তারা মিশরের বিরুদ্ধে তাদের তরোয়াল ধরবে আর নিহত লোকদের দিয়ে দেশ ভরিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে এবং তাহার প্রজারা, জাতিগণের মধ্যে সেই ভীমবিক্রান্ত লোকেরা দেশের বিনাশার্থে আনীত হইবে, এবং মিসরের বিরুদ্ধে আপন আপন খড়্গ নিষ্কোষ করিবে, ও নিহতগণে দেশ পূর্ণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে এবং তাহার প্রজারা, জাতিগণের মধ্যে সেই ভীমবিক্রান্ত লোকেরা দেশের বিনাশার্থে আনীত হইবে, এবং মিসরের বিরুদ্ধে আপন আপন খড়্গ নিষ্কোষ করিবে, ও নিহতগণে দেশ পূর্ণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে ও তার সৈন্যদলকে, অর্থাৎ সমস্ত জাতির মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর তাদেরই আনা হবে দেশটাকে ধ্বংস করবার জন্য। তারা মিসরকে আক্রমণ করে তার নিহত লোকদের দিয়ে দেশটাকে ভরে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে ও তার সৈন্যদলকে, অর্থাৎ সমস্ত জাতির মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর তাদেরই আনা হবে দেশটাকে ধ্বংস করবার জন্য। তারা মিসরকে আক্রমণ করে তার নিহত লোকদের দিয়ে দেশটাকে ভরে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে এবং তার দুর্ধর্ষ সেনাবাহিনী এসে দেশটাকে ছারখার করে দেবে। মিশরের উপরে তারা সশস্ত্র অভিযান চালনা করবে, সারা দেশ মৃতদেহে পূর্ণ হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদ্রিত্সর ও তার লোকরা সমস্ত জাতির মধ্যে ভয়াবহ| আমি মিশর ধ্বংস করার জন্য তাদের আনব| তারা মিশরের বিরুদ্ধে তাদের খড়্গ বের করে দেশ শবে পূর্ণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে এবং তার লোকেরা, জাতিদের মধ্যে সেই সেনারা দেশের ধ্বংসের জন্যে আনা হবে এবং মিশরের বিরুদ্ধে নিজেদের তরোয়াল বের করবে ও মৃত লোকে দেশ পরিপূর্ণ করবে।