Ezekiel 30:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি স্রোতগুলোকে শুকনো স্থান করবো, দেশকে দুর্বৃত্তদের হাতে বিক্রি করবো ও বিদেশীদের হাত দিয়ে দেশ ও সেখানকার সবকিছুই ধ্বংস করবো; আমি মাবুদ এই বললাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি নীলনদের স্রোত শুকিয়ে ফেলব এবং মন্দ জাতির কাছে দেশটা বিক্রি করে দেব; বিদেশিদের হাত দিয়ে দেশ ও তার মধ্যেকার সবকিছুকে আমি ধ্বংস করব। আমি সদাপ্রভু এই কথা বললাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি স্রোতঃসমূহকে শুষ্ক স্থান করিব, দেশকে দুর্বৃত্ত লোকদের হস্তে বিক্রয় করিব, ও বিদেশীদের হস্ত দ্বারা দেশ ও তথাকার সকলই ধ্বংস করিব; আমি সদাপ্রভু ইহা কহিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি স্রোতঃসমূহকে শুষ্ক স্থান করিব, দেশকে দুর্বৃত্ত লোকদের হস্তে বিক্রয় করিব, ও বিদেশীদের হস্ত দ্বারা দেশ ও তথাকার সকলই ধ্বংস করিব; আমি সদাপ্রভু ইহা কহিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নীল নদীর জল শুকিয়ে ফেলব এবং দুষ্ট লোকদের কাছে দেশটা বিক্রি করে দেব; বিদেশীদের হাত দিয়ে দেশ ও তার মধ্যেকার সব কিছুকে আমি ধ্বংস করে দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নীল নদের পানি শুকিয়ে ফেলব এবং দুষ্ট লোকদের কাছে দেশটা বিক্রি করে দেব; বিদেশীদের হাত দিয়ে দেশ ও তার মধ্যেকার সব কিছুকে আমি ধ্বংস করে দেব। আমি মাবুদ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীল নদকে আমি বিশুদ্ধ করব এবং মিশরকে দুষ্টলোকের পদানত করব। বিদেশীরা নির্মম হাতে এ দেশ ধ্বংস করবে, আমি, প্রভু পরমেশ্বর বলছি এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নীল নদকে শুষ্ক ভূমিতে পরিণত করব| তারপর সেই শুষ্ক ভূমি আমি দুষ্ট লোকদের কাছে বেচে দেব| আমি সেই দেশ শূন্য করতে বিদেশীদের ব্যবহার করব| আমিই প্রভু এই কথা বলেছি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি জলপ্রবাহগুলিকে শুকনো জায়গা করব, দেশকে দুষ্ট লোকেদের হাতে বিক্রি করব ও বিদেশীদের হাত দিয়ে দেশ ও সেখানকার সবই ধ্বংস করব; আমি সদাপ্রভু এটা বললাম।