Ezekiel 30:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি মূর্তিগুলো বিনষ্ট করবো, নোফ থেকে অবস্তু-মূর্তিগুলো শেষ করবো, মিসর দেশ থেকে কোন নেতা আর উৎপন্ন হবে না এবং আমি মিসর দেশে ভয় জন্মাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন “ ‘আমি প্রতিমাগুলি ধ্বংস করব এবং মেম্ফিস থেকে অবস্তু-প্রতিমাগুলি শেষ করে দেব। মিশরে আর কোনও শাসনকর্তা থাকবে না, এবং দেশের সর্বত্র আমি ভয় ছড়িয়ে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি পুত্তলি সকলও বিনষ্ট করিব, নোফ হইতে অবস্তু-প্রতিমা সকল শেষ করিব, মিসর দেশ হইতে কোন অধ্যক্ষ আর উৎপন্ন হইবে না, এবং আমি মিসর দেশে ভয় জন্মাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি পুত্তলি সকলও বিনষ্ট করিব, নোফ হইতে অবস্তু-প্রতিমা সকল শেষ করিব, মিসর দেশ হইতে কোন অধ্যক্ষ আর উৎপন্ন হইবে না, এবং আমি মিসর দেশে ভয় জন্মাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি নোফের প্রতিমাগুলো ধ্বংস করে ফেলব, তার মূর্তিগুলো শেষ করে দেব। মিসরে আর কোন শাসনকর্তা থাকবে না এবং দেশের সবখানেই আমি ভয় ছড়িয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি মেম্ফিস শহরের মূর্তিগুলো ধ্বংস করে ফেলব, তার মূর্তিগুলো শেষ করে দেব। মিসরে আর কোন শাসনকর্তা থাকবে না এবং দেশের সবখানেই আমি ভয় ছড়িয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেছেন, আমি মেমফিসের নশ্বর মূর্তি আর অলীক দেবতাদের ধ্বংস করব। মিশরের উপর আধিপত্য করার জন্য কোন রাজপুরুষ আর থাকবে না। সমস্ত মিশরীর মনে আমি ভীতির সঞ্চার করব,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “আমি মিশরের মূর্ত্তিদেরও ধ্বংস করব| আমি নোফ থেকেও মূর্ত্তিগুলো দূর করব| মিশরে কোন নেতা থাকবে না আর আমি মিশর দেশে ভয় সৃষ্টি করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমি মূর্তিগুলিও বিনষ্ট করব, নোফ থেকে অযোগ্য প্রতিমা সব শেষ করব, মিশর দেশ থেকে কোনো অধ্যক্ষ আর উৎপন্ন হবে না এবং আমি মিশর দেশে ভয় দেব।