Ezekiel 30:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসরের বলস্বরূপ সীনের উপরে আমার গজব ঢেলে দেব ও নো-নগরের জনগণকে মুছে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মিশরের দুর্গ, সীন নগরের উপর আমার ক্রোধ ঢেলে দেব, এবং থিব্সের সমস্ত লোককে ছেঁটে ফেলে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিসরের বলস্বরূপ সীনের উপরে আমার ক্রোধ ঢালিব, ও নো-নগরের লোকারণ্য উচ্ছিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসরের বলস্বরূপ সীনের উপরে আমার ক্রোধ ঢালিব, ও নো-নগরের লোকারণ্য উচ্ছিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মিসরের দুর্গ সীন শহরের উপরে আমার ক্রোধ ঢেলে দেব এবং নো শহরের সমস্ত লোকদের ছেঁটে ফেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মিসরের কেল্লা সীন শহরের উপরে আমার গজব ঢেলে দেব এবং থিব্স্ শহরের সমস্ত লোকদের ছেঁটে ফেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের বিরাট দুর্গ নগরী পেলুসিয়ামকে বুঝিয়ে দেব আমার ক্রোধের বিষম জ্বালা। আমি ধ্বংস করব থিবসের ঐশ্বর্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং আমি মিশরের দুর্গ বেষ্টিত শহর সীনের বিরুদ্ধে আমার রোধ ঢেলে দেব| আমি থিব্স্-এর লোকদের ধ্বংস করব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মিশরের বলস্বরূপ সীনের ওপরে আমার রাগ ঢালব ও নো-শহরে জনসমাজ উচ্ছিন্ন করব।