Ezekiel 30:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মিসরে আগুন লাগাব; যাতনাতে সীন ছট্ফট্ করবে, নো-নগর ভেঙ্গে ফেলা হবে এবং নোফে বিপক্ষ লোকেরা দিনমানে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মিশরে আগুন লাগাব; সীন নগর যন্ত্রণায় ছটফট করবে। থিব্সের বিরুদ্ধে লোকেরা হঠাৎ আসবে; মেম্ফিসের নিয়মিত যন্ত্রণায় থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মিসরে আগুন লাগাইব; যাতনাতে সীন ছট্ফট্ করিবে, নো-নগর ভগ্ন হইবে, এবং নোফে বিপক্ষ লোকেরা দিনমানে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মিসরে আগুন লাগাইব; যাতনাতে সীন ছট্ফট্ করিবে, নো-নগর ভগ্ন হইবে, এবং নোফে বিপক্ষ লোকেরা দিনমানে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মিসর দেশে আগুন লাগাব; সীন শহর যন্ত্রণায় মোচড় খাবে। নো শহরের উপর হঠাৎ বিপদ আসবে; নোফ দিনের বেলায় কষ্টের মধ্যে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মিসর দেশে আগুন লাগাব; সীন শহর যন্ত্রণায় মোচড় খাবে। থিব্স্ শহরের উপর হঠাৎ বিপদ আসবে; মেম্ফিস দিনের বেলায় কষ্টের মধ্যে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগুন লাগিয়ে দেব মিশরের সমস্ত শহরে, পেলুসিয়াম কাঁদবে গুমরে গুমরে। থিবসের প্রাচীর ভেঙ্গে পড়বে, নগরী হবে বন্যাপ্লাবিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মিশরে আগুন লাগাব| সীন শহর ভয়ে ছটফট করবে| সৈন্যরা থিব্স্এ প্রবেশ করবে আর প্রতিদিন নোফে নতুন নতুন সমস্যা দেখা দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মিশরে আগুন লাগাব; ক্লেশে সীন ছটফট্ করবে, নো-শহর ভগ্ন হবে এবং নোফে বিপক্ষেরা প্রত্যেকদিন আসবে।