Ezekiel 30:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবেন ও পী-বেশতের যুবকেরা তলোয়ারের আঘাতে মারা পড়বে এবং সেসব পুরী বন্দীদশায় গমন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবেন ও পী-বেশতের যুবকেরা যুদ্ধে মারা যাবে, এবং নগরগুলি নিজেরাই বন্দিদশায় যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবেন ও পী-বেশতের যুবকগণ খড়্‌গে পতিত হইবে, এবং সেই সকল পুরী বন্দি-দশা স্থানে গমন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবেন ও পী-বেশতের যুবকগণ খড়্‌গে পতিত হইবে, এবং সেই সকল পুরী বন্দিদশা-স্থানে গমন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবেন ও পী-বেশতের যুবকেরা যুদ্ধে মারা পড়বে এবং অন্যান্য লোকেরা বন্দীদশায় যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবেন ও পী-বেশতের যুবকেরা যুদ্ধে মারা পড়বে এবং অন্যান্য লোকেরা বন্দীদশায় যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হেলিওপোলিস ও বুবাস্‌তিস্ নগরের যুবকেরা যুদ্ধে নিহত হবে এবং অন্যান্যদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবেন ও পী-বেশতের যুবকরা যুদ্ধে মারা পড়বে| আর স্ত্রীলোকদের বন্দী করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবেন ও পী বেশতের যুবকরা তরোয়ালের দ্বারা পতিত হবে এবং সেই সব পুরী বন্দিদশার জায়গায় যাবে।