Ezekiel 30:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তফন্‌হেষে দিন অন্ধকার হয়ে যাবে, কেননা তখন সেই স্থানে আমি মিসরের জোয়ালগুলো ভেঙ্গে ফেলবো; তাতে তার মধ্যে তার পরাক্রমের ছটা শেষ হবে; সে নিজে নিজেই মেঘাচ্ছন্ন হবে ও তার কন্যারা বন্দীদশায় যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তফন্‌হেষে দিনের বেলা অন্ধকার হয়ে যাবে যখন আমি মিশরের জোয়াল ভাঙব; সেখানে তার শক্তির গর্ব শেষ হয়ে যাবে। সে মেঘে ঢেকে যাবে, তার গ্রামগুলি বন্দিদশায় যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তফন্‌হেষে দিবস অন্ধকার হইয়া যাইবে, কেননা তখন সেই স্থানে আমি মিসরের যোঁয়ালি সকল ভাঙ্গিয়া ফেলিব; তাহাতে তাহার মধ্যে তাহার পরাক্রমের ছটা শেষ হইবে; সে আপনি মেঘাচ্ছন্ন হইবে, ও তাহার কন্যাগণ বন্দি-দশা স্থানে যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তফন্‌হেষে দিবস অন্ধকার হইয়া যাইবে, কেননা তখন সেই স্থানে আমি মিসরের জোঁয়ালি সকল ভাঙ্গিয়া ফেলিব; তাহাতে তাহার মধ্যে তাহার পরাক্রমের ছটা শেষ হইবে; সে আপনি মেঘাচ্ছন্ন হইবে, ও তাহার কন্যাগণ বন্দিদশা-স্থানে যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন মিসরের জোয়াল ভেংগে ফেলব তখন তফন্‌হেষে দিনের বেলা অন্ধকার নেমে আসবে; সেখানে তার শক্তির গর্বও শেষ হয়ে যাবে। সে মেঘে ঢেকে যাবে আর তার গ্রামগুলোর লোকেরা বন্দীদশায় যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন মিসরের জোয়াল ভেংগে ফেলব তখন তফন্‌হেষে দিনের বেলা অন্ধকার নেমে আসবে; সেখানে তার শক্তির গর্বও শেষ হয়ে যাবে। সে মেঘে ঢেকে যাবে আর তার গ্রামগুলোর লোকেরা বন্দীদশায় যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের ক্ষমতা যখন আমি খর্ব করব তখন তপনেহসের উপর অন্ধকার ঝাঁপিয়ে পড়বে এবং যে ক্ষমতার গর্বে তারা অন্ধ, তাদের সেই ক্ষমতা আমি চূর্ণ করব। এক খণ্ড মেঘ এসে মিশরকে ঢেকে ফেলবে এবং তার সমস্ত শহর-নগরের অধিবাসীদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিন, দিনের বেলায় তফন্হেষে অন্ধকার নেমে আসবে| কারণ আমি সেই স্থানে মিশরের ক্ষমতা ভেঙ্গে দেব| মিশরের নির্ভিকতার গর্ব শেষ হবে| একটা মেঘ মিশরকে ঢেকে দেবে আর তার কন্যাদের বন্দী করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তফনহেষে দিন অন্ধকার হয়ে যাবে, কারণ তখন সেই জায়গায় আমি মিশরের যোঁয়ালী সব ভেঙে ফেলব; তাতে তার মধ্যে তার পরাক্রমের শক্তি শেষ হবে; সে নিজে মেঘাচ্ছন্ন হবে ও তার মেয়েরা বন্দিত্বের জায়গায় যাবে।