Ezekiel 30:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা হাহাকার করে বল, ‘হায়! সে কেমন দিন!’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, ভাববাণী বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘বিলাপ করো এবং বলো, “হায়, সে কেমন দিন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা হাহাকার করিয়া বল, ‘হায়! সে কেমন দিন!’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা হাহাকার করিয়া বল, ‘হায়! সে কেমন দিন!’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘সেই দিনের জন্য দুঃখ প্রকাশ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘সেই দিনের জন্য দুঃখ প্রকাশ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি সে কথা ভবিষ্যদ্বাণীরূপে ঘোষণা কর। উচ্চৈঃস্বরে বল: মহাত্রাসের দিন এগিয়ে আসছে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, আমার হয়ে ভাববাণী করে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলো বলেন: “‘চিৎকার করে বল, “সেই ভয়ঙ্কর দিন আসছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে মানুষের সন্তান, ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘হায়! সে কেমন দিন!’