Ezekiel 30:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, আমি মিসরের বাদশাহ্‌ ফেরাউনের বাহু ভেঙ্গেছি, আর দেখ, সুস্থ হবার জন্য তা পটি দিয়ে বাঁধা হয় নি, যাতে তলোয়ার ধারণের উপযুক্ত শক্তি পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙে দিয়েছি। ভালো হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয়নি যাতে সেটি তরোয়াল ধরার জন্য উপযুক্ত শক্তি পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, আমি মিসর-রাজ ফরৌণের বাহু ভাঙ্গিয়াছি, আর দেখ, প্রতিকারের নিমিত্ত, পটি দিয়া তাহা বাঁধিবার নিমিত্ত, খড়্‌গধারণের উপযুক্ত শক্তি দিবার নিমিত্ত, তাহা বাঁধা হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, আমি মিসর-রাজ ফরৌণের বাহু ভাঙ্গিয়াছি, আর দেখ, প্রতিকারের নিমিত্ত, পটি দিয়া তাহা বাঁধিবার নিমিত্ত, খড়্‌গধারণের উপযুক্ত শক্তি দিবার নিমিত্ত, তাহা বাঁধা হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, আমি মিসরের রাজা ফরৌণের হাত ভেংগে দিয়েছি। ভাল হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয় নি যাতে সেটা তলোয়ার ধরবার জন্য উপযুক্ত শক্তি পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, আমি মিসরের বাদশাহ্‌ ফেরাউনের হাত ভেংগে দিয়েছি। ভাল হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয় নি যাতে সেটা তলোয়ার ধরবার জন্য উপযুক্ত শক্তি পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, মিশররাজের হাত আমি ভেঙ্গে দিয়েছি। কেউ আর তার হাতে পটি বেঁধে দেয়নি বা কাঠের ফালিও বেঁধে দেয়নি, যাতে হাতটা সেরে যায় এবং সে তরোয়াল ধরার মত যথেষ্ট শক্তি আবার ফিরে পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের বাহু ভগ্ন করেছি| পটি দিয়ে কেউ তার সেই হাত বেঁধে দেবে না| তা আরোগ্যও হবে না তাই সেই হাত তরবারিও ধরতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে মানুষের-সন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙ্গেছি, আর দেখ, প্রতিকারের জন্য, পট্টি দিয়ে তা বাঁধবার জন্য তরোয়াল ধারনের উপযুক্ত শক্তি দেবার জন্য, তা বাঁধা হয়নি।”