Ezekiel 30:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি মিসরের বাদশাহ্ ফেরাউনের বিপক্ষ, আমি তার বলবান ও ভাঙ্গা উভয় বাহু ভেঙ্গে ফেলবো এবং তার হাত থেকে তলোয়ার ফেলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে। আমি তার দুই হাতই ভেঙে দেব, ভালো ও ভাঙা উভয় হাতই, এবং তার হাত থেকে তরোয়াল ফেলে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি মিসর-রাজ ফরৌণের বিপক্ষ, আমি তাহার বলবান ও ভগ্ন উভয় বাহু ভাঙ্গিয়া ফেলিব, এবং খড়্গকে তাহার হস্ত হইতে খসাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি মিসর-রাজ ফরৌণের বিপক্ষ, আমি তাহার বলবান ও ভগ্ন উভয় বাহু ভাঙ্গিয়া ফেলিব, এবং খড়্গকে তাহার হস্ত হইতে খসাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি প্রভু সদাপ্রভু বলছি যে, আমি মিসরের রাজা ফরৌণের বিপক্ষে। আমি তার ভাল ও ভাংগা দু’টা হাতই ভেংগে দেব এবং তার হাত থেকে তলোয়ার ফেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্ মালিক বলছি যে, আমি মিসরের বাদশাহ্ ফেরাউনের বিপক্ষে। আমি তার ভাল ও ভাংগা দু’টা হাতই ভেংগে দেব এবং তার হাত থেকে তলোয়ার ফেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব, আমি, সর্বাধিপতি প্রভু বলছি: আমি মিশররাজের শত্রু। আমি তার দুটি হাতই ভেঙ্গে দেব। একটি হাত আগেই ভেঙ্গেছি, অপর হাতটিও ভেঙ্গে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে| আমি তার দুটো হাতই ভেঙ্গে ফেলব, শক্ত হাতটা আর যে হাতটা ইতিমধ্যেই ভেঙ্গে ফেলা হয়েছে সেটাকেও| আমি তার হাত থেকে খড়্গ ফেলে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে, আমি তার বলবান ও ভাঙ্গা উভয় হাত ভেঙে ফেলব এবং তরোয়ালকে তার হাত থেকে ফেলে দেব।