Ezekiel 30:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি ব্যাবিলনের বাদশাহ্র বাহু বলবান করবো, কিন্তু ফেরাউনের বাহু ঝুলে পড়বে; তাতে লোকেরা জানবে যে, আমিই মাবুদ, যখন আমি ব্যাবিলনের বাদশাহ্র হাতে আমার তলোয়ার দেব এবং সে মিসর দেশের বিরুদ্ধে তা চালনা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তরোয়াল ব্যাবিলনের রাজার হাতে দেব আর সে মিশরের বিরুদ্ধে তা চালাবে, তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, কিন্তু ফরৌণের বাহু ঝুলিয়া পড়িবে; তাহাতে লোকেরা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি বাবিল-রাজের হস্তে আমার খড়্গ দিব, এবং সে মিসর দেশের বিরুদ্ধে তাহা বিস্তার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, কিন্তু ফরৌণের বাহু ঝুলিয়া পড়িবে; তাহাতে লোকেরা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি বাবিল-রাজের হস্তে আমার খড়্গ দিব, এবং সে মিসর দেশের বিরুদ্ধে তাহা বিস্তার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বাবিলের রাজার হাতে শক্তি দেব কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তলোয়ার বাবিলের রাজার হাতে দেব আর সে মিসরের বিরুদ্ধে তা চালাবে তখন সবাই জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ব্যাবিলনের বাদশাহ্র হাতে শক্তি দেব কিন্তু ফেরাউনের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তলোয়ার ব্যাবিলনের বাদশাহ্র হাতে দেব আর সে মিসরের বিরুদ্ধে তা চালাবে তখন সবাই জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তার হাত দুর্বল করব এবং ব্যাবিলনরাজের হাত শত্রু ও দৃঢ় করব। যখন আমি তার হাতে আমার ক্ষমতা তুলে দেব এবং সে যখন মিশরের বিরুদ্ধে সেই ক্ষমতা প্রয়োগ করবে, সেইদিন প্রত্যেকে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি বাবিলের রাজার হাত দৃঢ় করব কিন্তু ফরৌণের বাহু খসে পড়বে এবং তখন তারা জানবে যে আমিই প্রভু| “আমি বাবিলের রাজার হাতে খড়্গ দেব আর সে মিশর দেশের বিরুদ্ধে তা ব্যবহার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি বাবিলের রাজার হাত বলবান করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে; তাতে লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি বাবিলের রাজার হাতে আমার তরোয়াল দেব এবং সে মিশর দেশের বিরুদ্ধে তা বিস্তার করবে।