Ezekiel 30:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি মিসরীয়দেরকে জাতিদের মধ্য ছিন্নভিন্ন ও নানাদেশে ছড়িয়ে-ছিটিয়ে দেব; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি মিস্রীয়দিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ণ করিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি মিসরীয়দিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ণ করিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন মিসরীয়দের নানা জাতির ও দেশের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দেব তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন মিসরীয়দের নানা জাতির ও দেশের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দেব তখন তারা জানবে যে, আমিই মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরীদের আমি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেব। তখন তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মিশরীয়দের জাতিগণের মধ্যে ছড়িয়ে দেব এবং তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে দেব| তখন তারা জানবে যে আমিই প্রভু!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি মিশরীয়দেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ন করব; তাতে তারা জানবে যে আমিই সদাপ্রভু।”