Ezekiel 30:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সেই দিন নিকটবর্তী, হ্যাঁ, মাবুদের দিন, সেই মেঘময় দিন নিকটবর্তী; তা জাতিদের ধ্বংসে দিন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সেদিনটি নিকটবর্তী, সদাপ্রভুর দিনটি নিকটবর্তী, সেটি মেঘে ঢাকা দিন, জাতিদের শেষ সময়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সেই দিন নিকটবর্ত্তী, হাঁ, সদাপ্রভুর দিন, সেই মেঘাড়ম্বরের দিন নিকটবর্ত্তী; তাহা জাতিগণের কাল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সেই দিন নিকটবর্তী, হাঁ, সদাপ্রভুর দিন, সেই মেঘাড়ম্বরের দিন নিকটবর্তী; তাহা জাতিগণের কাল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটা ভয়ংকর দিন আসছে, কারণ সদাপ্রভুর দিন কাছে এসে গেছে; সেটা মেঘে ঢাকা দিন এবং জাতিদের শেষ সময়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটা ভয়ংকর দিন আসছে, কারণ মাবুদের দিন কাছে এসে গেছে; সেটা মেঘে ঢাকা দিন এবং জাতিদের শেষ সময়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিনের আর দেরী নেই, যেদিন প্রভু পরমেশ্বর সক্রিয় হয়ে উঠবেন। সেদিন জাতির জীবনে নেমে আসবে ঘোর দুর্দিনের ঘনঘটা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিন নিকট! হ্যাঁ, প্রভুর সেই বিচারের দিন নিকটেই| সেই দিন হবে মেঘাচ্ছন্ন এক দিন, সেটা হবে জাতিগণের বিচারের দিন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই দিন কাছাকাছি, হ্যাঁ, সদাপ্রভুর দিন সেই মেঘাড়ম্বরের দিন কাছাকাছি; তা জাতিদের কাল হবে।