Ezekiel 30:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরে তলোয়ার প্রবেশ করবে ও ইথিওপিয়ায় যাতনা হবে; কেননা তখন মিসরে নিহত লোকেরা মরে পড়ে থাকবে, তার জনগণ নীত হবে ও তার ভিত্তিমূলগুলো উৎপাটিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরের উপর যুদ্ধ আসবে, আর কূশের উপর আসবে দারুণ যন্ত্রণা। যখন মিশরে লোকেরা মরে পড়ে থাকবে, তার ধনসম্পদ নিয়ে যাওয়া হবে তার ভিত্তি ধ্বংস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসরে খড়্‌গ প্রবেশ করিবে, ও কূশে যাতনা হইবে; কেননা তখন মিসরে নিহত লোকেরা পতিত হইবে, তাহার লোকারণ্য নীত হইবে, ও তাহার ভিত্তিমূল সকল উৎপাটিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসরে খড়্‌গ প্রবেশ করিবে, ও কূশে যাতনা হইবে; কেননা তখন মিসরে নিহত লোকেরা পতিত হইবে, তাহার লোকারণ্য নীত হইবে, ও তাহার ভিত্তিমূল সকল উৎপাটিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরের উপর আসবে যুদ্ধ আর কূশের উপর আসবে দারুণ যন্ত্রণা। মিসরে লোকেরা মরে পড়ে থাকবে, তার ধন-সম্পদ নিয়ে যাওয়া হবে এবং তার সব জায়গা ধ্বংস হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরের উপর আসবে যুদ্ধ আর ইথিওপিয়ার উপর আসবে দারুণ যন্ত্রণা। মিসরে লোকেরা মরে পড়ে থাকবে, তার ধন-সম্পদ নিয়ে যাওয়া হবে এবং তার সব জায়গা ধ্বংস হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরে বাধবে যুদ্ধ, সুদানে ঘনাবে মহাসঙ্কট, হত্যার তাণ্ডব চলবে মিশরে, লুন্ঠিত হবে দেশ, পতিত হবে ধ্বংসের করাল গ্রাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের বিরুদ্ধে একটি তরবারি আসবে এবং তার পতন হবে! তাই দেখে, কূশ দেশের লোকরা ভয়ে কাঁপবে| বাবিলের সৈন্যরা মিশরের লোকদের বন্দী করে নিয়ে যাবে| মিশরকে তার ভিত্তি থেকে উৎ‌পাটন করা হবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরে তরোয়াল প্রবেশ করবে ও কূশে ক্লেশ হবে; কারণ তখন মিশরে নিহত লোকেরা পড়ে যাবে, তারা তার লোকেদের নিয়ে নেবে ও তার ভিত্তিমূল সব ধ্বংস হবে।