Ezekiel 30:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইথিওপিয়া, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাদের সঙ্গে তলোয়ারের আঘাতে মারা পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কূশ ও পূট, লূদ ও সমস্ত আরব দেশ, লিবিয়া এবং নিয়মের অধীন দেশের লোকেরা যুদ্ধে মিশরের সঙ্গে মারা পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কূশ, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাহাদের সহিত খড়্গে পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কূশ, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাহাদের সহিত খড়্গে পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কূশ, পূট, লূদ ও সমস্ত আরব দেশ, কূব ও বন্ধু দেশের লোকেরা যুদ্ধে মিসরের সংগে মারা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইথিওপিয়া, লিবিয়া, লিডিয়া ও সমস্ত আরব দেশ, কূব ও বন্ধু দেশের লোকেরা যুদ্ধে মিসরের সংগে মারা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুদান, লিডিয়া, লিবিয়া আরব, কুব, এমনকি আমার স্বজাতির লোকদের কাছ থেকে ভাড়া করে আনা সৈন্যদল সেই যুদ্ধে মারা পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘বহু লোক মিশরের সঙ্গে শান্তি চুক্তি করেছিল, যেমন কূশ, পূট, লূদ-এর লোকরা, আরবীয়়রা সবাই, এবং লিবিয়ার লোকরা| কিন্তু তারা ধ্বংসপ্রাপ্ত হবে এবং যারা চুক্তি করেছিল সেই সমস্ত লোকরাও ধ্বংসপ্রাপ্ত হবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কূশ, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাদের সঙ্গে তরোয়ালে পতিত হবে।”