Ezekiel 30:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন নিশ্চিন্ত ইথিওপিয়াকে ভয় দেখাবার জন্য দূতেরা নৌকাযোগে আমার কাছ থেকে বের হবে, তাতে মিসরের ধ্বংসের দিনে যেমন হয়েছিল, তেমনি তাদের মধ্যে যাতনা হবে; বস্তুত দেখ, তা আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সেদিন নিশ্চিন্তে থাকা কূশকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার আদেশে জাহাজে করে বের হয়ে যাবে। মিশরের শেষ দিনে কূশের যন্ত্রণা হবে, কারণ সেদিন তার উপরেও নিশ্চয় আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন নিশ্চিন্ত কূশকে উদ্বিগ্ন করণার্থে দূতগণ নৌকাযোগে আমার নিকট হইতে নির্গত হইবে, তাহাতে মিসরের দিনে যেমন হইয়াছিল, তেমনি তাহাদের মধ্যে যাতনা হইবে; বস্তুতঃ দেখ, তাহা আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন নিশ্চিন্ত কূশকে উদ্বিগ্ন করণার্থে দূতগণ নৌকাযোগে আমার নিকট হইতে নির্গত হইবে, তাহাতে মিসরের দিনে যেমন হইয়াছিল, তেমনি তাহাদের মধ্যে যাতনা হইবে; বস্তুতঃ দেখ, তাহা আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘সেই দিন আরামে থাকা কূশকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার আদেশে জাহাজে করে বের হয়ে যাবে। মিসরের শেষ দিনে কূশেরও যন্ত্রণা হবে, কারণ সেই দিন তার উপরেও আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘সেই দিন আরামে থাকা ইথিওপিয়াকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার হুকুমে জাহাজে করে বের হয়ে যাবে। মিসরের শেষ দিনে ইথিওপিয়ারও যন্ত্রণা হবে, কারণ সেই দিন তার উপরেও আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন যখন আসবে এবং মিশর ধ্বংস হবে, তখন আমি জলযানে করে দূত পাঠাব নিশ্চিন্তে, নির্ভয়ে সুদানবাসীর কাছে। তারা ভয়ে আতঙ্কে বিহ্বল হয়ে পড়বে। সেইদিন আগতপ্রায়!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘সেই সময় আমি বার্তাবাহক পাঠাব, যারা জাহাজে করে সেই দুঃসংবাদ নিয়ে কূশ দেশে যাবে| কূশ এখন নিজেকে নিরাপদ ভাবে কিন্তু মিশরকে শাস্তি পেতে দেখে কূশ ভয়ে কাঁপবে| সেই দিন আসছে!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের নিশ্চিন্ত কূশকে উদ্বিগ্ন করার জন্যে দূতেরা নৌকায় করে আমার কাছ থেকে বের হবে, তাতে মিশরের দিনের যেমন হয়েছিল, তেমনি তাদের মধ্যে ক্লেশ হবে; কারণ দেখ, তা আসছে।