Ezekiel 31:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি লম্বায় উঁচু হলে; সেই গাছ মেঘমালার মধ্যে তোমার শিখর স্থাপন করলো ও উচ্চতায় তার অন্তঃকরণ গর্বিত হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, সে উঁচু হয়েছে, ঘন বনের উপরে তার মাথা উঠেছে, এবং যেহেতু সে উঁচু বলে তার অহংকার,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি দীর্ঘতায় উচ্চ হইলে; সেই বৃক্ষ মেঘমালার মধ্যে আপন শিখর স্থাপন করিল, ও উচ্চতায় তাহার অন্তঃকরণ গর্ব্বিত হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি দীর্ঘতায় উচ্চ হইলে; সেই বৃক্ষ মেঘমালার মধ্যে আপন শিখর স্থাপন করিল, ও উচ্চতায় তাহার অন্তঃকরণ গর্বিত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘এখন আমি প্রভু সদাপ্রভু বলছি, সে উঁচু হয়েছে, তার মাথা যেন আকাশ ছুঁয়েছে, আর সে লম্বা বলে তার অহংকার হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘এখন আমি আল্লাহ্ মালিক বলছি, সে উঁচু হয়েছে, তার মাথা যেন আকাশ ছুঁয়েছে, আর সে লম্বা বলে তার অহংকার হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই এখন, আমি সর্বাধিপতি প্রভু তোমাকে বলব, এই মেঘচুম্বী বৃক্ষের অমোঘ নিয়তির কথা। উন্নত শীর্ষের জন্য সে অত্যন্ত গর্বিত হয়েছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “সেই গাছ বড় হল, তার মাথা মেঘ ছুঁলো আর তা এত উঁচু বলে তার মনে গর্ব হল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, কারণ এটা লম্বায় খুবই উঁচু এবং কারণ সে তার গাছকে সব শাখার ওপরে তুলল এবং তার হৃদয় সেই উচ্চতায় তুলল