Ezekiel 31:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বিদেশীরা, জাতিদের মধ্যে পরাক্রমশালী লোকেরা, তাকে কেটে ফেললো ও ছেড়ে গেল; পর্বতমালার উপরে ও উপত্যকাগুলোতে তার ডাল পড়ে আছে এবং দেশের সকল পানির স্রোতে তার ডালপালা ভেঙ্গে গেল; দুনিয়ার সমস্ত জাতি তার ছায়া থেকে প্রস্থান করলো, তাকে ছেড়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বিদেশি জাতিদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর জাতির লোকেরা তাকে কেটে ফেলে রেখে গেছে। পাহাড় সকলের উপরে ও উপত্যকাগুলিতে তার শাখাগুলি পড়েছে; তার ডালপালাগুলি ভেঙে দেশের সব জলের স্রোতের মধ্যে পড়ে আছে। পৃথিবীর সব জাতি তার ছায়া থেকে বের হয়ে তাকে ফেলে চলে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে বিদেশীরা, জাতিগণের মধ্যে ভীমবিক্রান্ত লোকেরা, তাহাকে কাটিয়া ফেলিল, ও ছাড়িয়া গেল; পর্ব্বতগণের উপরে ও উপত্যকা সকলে তাহার শাখা পড়িয়া আছে, এবং দেশের সকল জলপ্রবাহে তাহার ডালপালা ভগ্ন হইল; পৃথিবীর সকল জাতি তাহার ছায়া হইতে প্রস্থান করিল, তাহাকে ছাড়িয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে বিদেশীরা, জাতিগণের মধ্যে ভীমবিক্রান্ত লোকেরা, তাহাকে কাটিয়া ফেলিল ও ছাড়িয়া গেল; পর্বতগণের উপরে ও উপত্যকা সকলে তাহার শাখা পড়িয়া আছে, এবং দেশের সকল জলপ্রবাহে তাহার ডালপালা ভগ্ন হইল; পৃথিবীর সকল জাতি তাহার ছায়া হইতে প্রস্থান করিল, তাহাকে ছাড়িয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর জাতির লোকেরা তাকে কেটে ফেলে রেখে গেছে। তার বড় বড় ডালগুলো পাহাড়ে পাহাড়ে ও সব উপত্যকাগুলোতে পড়েছে; তার ডালপালাগুলো ভেংগে দেশের সব জলের স্রোতের মধ্যে পড়ে আছে। পৃথিবীর সব জাতিরা তার ছায়া থেকে বের হয়ে তাকে ফেলে চলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর জাতির লোকেরা তাকে কেটে ফেলে রেখে গেছে। তার বড় বড় ডালগুলো পাহাড়ে পাহাড়ে ও সব উপত্যকাগুলোতে পড়েছে; তার ডালপালাগুলো ভেংগে দেশের সব পানির স্রোতের মধ্যে পড়ে আছে। দুনিয়ার সব জাতিরা তার ছায়া থেকে বের হয়ে তাকে ফেলে চলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্মম বিদেশীরা তাকে ছেদন করে ফেলে রেখে যাবে। তার শাখা-প্রশাখা ও ছিন্ন পল্লব দেশের সর্বত্র পর্বত-উপত্যকায় পড়ে থাকবে। যে সমস্ত জাতি তার ছায়ায় বাস করতো, তারা চলে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিদেশীরা পৃথিবীর ভয়ঙ্কর লোকরা তা কেটে তার শাখাগুলি পাহাড়ে ও উপত্যকায় ছড়িয়ে দিল| তার ভাঙ্গা ডালগুলি সেই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদী ভাসিয়ে নিয়ে গেল| সেই গাছের তলায় আর ছায়া না থাকায় লোকে তাকে পরিত্যাগ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিদেশীরা যারা জাতিদের মধ্যে আতঙ্ক ছিল তাকে কেটে ফেলল এবং তারপর তাকে ছেড়ে দিল। তার শাখা পর্বতের ওপরে এবং উপত্যকায় পড়ে থাকল এবং তার শাখা পৃথিবীর জলপ্রবাহে ভেঙে পড়ল। তারপর পৃথিবীর সব জাতি তার ছায়া থেকে চলে গেল এবং তাকে ছেড়ে গেল।