Ezekiel 31:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পড়ে যাওয়া কাণ্ডে আসমানের সকল পাখি বাস করবে এবং তার ডালের কাছে মাঠের সকল পশু থাকবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পড়ে যাওয়া গাছে আকাশের সব পাখিরা বাস করছে, এবং বনের সব পশুরা তার ডালপালার কাছে থাকছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পতিত কাণ্ডে আকাশের সকল পক্ষী বাস করিবে, এবং তাহার শাখার নিকটে মাঠের সকল পশু থাকিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পতিত কাণ্ডে আকাশের সকল পক্ষী বাস করিবে, এবং তাহার শাখার নিকটে মাঠের সকল পশু থাকিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পড়ে যাওয়া গাছে আকাশের সব পাখীরা এসে রইল এবং বনের সব পশুরাও তার ডালপালার কাছে থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পড়ে যাওয়া গাছে আকাশের সব পাখীরা এসে রইল এবং বনের সব পশুরাও তার ডালপালার কাছে থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাখিরা এসে সেই পতিত বৃক্ষে বাসা বাঁধবে, বন্য জন্তুরা তার ডালে ডালে ঘুরে বেড়াবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন সেই পতিত বৃক্ষে পাখিরা বাস করে; বন্য পশুরা তার পতিত শাখাগুলি মাড়িয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশের সব পাখিরা তার গুঁড়ির ওপরে বিশ্রাম নেবে এবং তার শাখার ওপরে মাঠের সব পশু বসে থাকবে।