Ezekiel 31:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আমি তাকে পাতালবাসীদের কাছে ফেলে দিলাম, তখন তার পতনের শব্দে জাতিদেরকে কাঁপিয়ে তুললাম; আর আদনের সমস্ত গাছ, লেবাননের উৎকৃষ্ট ও শ্রেষ্ঠ পানি পাওয়া সমস্ত গাছ, দুনিয়ার গভীর স্থানে সান্ত্বনা পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত লোকদের সঙ্গে আমি যখন তাকে পাতালে নামিয়ে দিলাম তখন তার পড়ে যাবার শব্দে জাতিরা কেঁপে উঠল। তখন এদনের সব গাছ, লেবাননের বাছাই করা ও সেরা গাছ এবং ভালোভাবে জল পাওয়া সব গাছ, পৃথিবীর গভীরে সান্ত্বনা পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন আমি তাহাকে পাতালবাসীদের নিকটে ফেলিয়া দিলাম, তখন তাহার পতনের শব্দে জাতিগণকে কম্পিত করিলাম; আর এদনের সমস্ত বৃক্ষ, লিবানোনের উৎকৃষ্ট ও শ্রেষ্ঠ জলপায়ী সকলে, অধোভুবনে সান্ত্বনা পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন আমি তাহাকে পাতালবাসীদের নিকটে ফেলিয়া দিলাম, তখন তাহার পতনের শব্দে জাতিগণকে কমিপত করিলাম; আর এদনের সমস্ত বৃক্ষ, লিবানোনের উৎকৃষ্ট ও শ্রেষ্ঠ জলপায়ী সকলে, অধোভুবনে সান্ত্বনা পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃত লোকদের সংগে আমি যখন তাকে মৃতস্থানে নামিয়ে দিলাম তখন তার পড়ে যাবার শব্দে জাতিরা কেঁপে উঠল। তখন এদনের সব গাছ, লেবাননের বাছাই করা ও সেরা গাছ এবং ভালভাবে জল পাওয়া সব গাছ পৃথিবীর গভীরে সান্ত্বনা পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত লোকদের সংগে আমি যখন তাকে কবরে নামিয়ে দিলাম তখন তার পড়ে যাবার শব্দে জাতিরা কেঁপে উঠল। তখন আদনের সব গাছ, লেবাননের বাছাই করা ও সেরা গাছ এবং ভালভাবে পানি পাওয়া সব গাছ দুনিয়ার গভীরে সান্ত্বনা পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি তাকে মৃত্যুলোকে প্রেরণ করব, তখন তার পতনের ঘোর শব্দে জাতিবৃন্দ কেঁপে উঠবে। এদনের সমস্ত বৃক্ষ এবং লেবাননের জলসিঞ্চিত সমস্ত উৎকৃষ্ট বৃক্ষরাজি, যারা পাতালে চলে গেছে, তারা তার পতনে আনন্দিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সেই বৃক্ষের পতন ঘটালাম আর জাতিগণ তার পতনের শব্দে ভয়ে কেঁপে উঠল| আমি সেই বৃক্ষকে মৃত্যুর স্থানে পাঠালাম যেন তা গিয়ে, যারা পাতালে প্রবেশ করেছে এমন সব লোকের সঙ্গে যোগ দিতে পারে| অতীতে, এদনের সব গাছ, লিবানোনের সর্বোত্কৃষ্টরা সেই জল পান করত| সেই সমস্ত বৃক্ষ অগাধ গহবরে শান্তি পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি তাকে পাতালের গর্তে যাওয়া লোকেদের কাছে ফেলে দিলাম তখন তার পতনের শব্দে জাতিদেরকে কম্পিত করলাম এবং আমি সান্ত্বনা দিলাম পৃথিবীর নিচের অংশের এদনের সব গাছকে, লিবানোনের উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ জলপায়ী গাছকে।