Ezekiel 31:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সঙ্গে তারাও পাতালে তলোয়ার দ্বারা নিহত লোকদের কাছে নেমেছে; তারা তার বাহুস্বরূপ হয়ে তারই ছায়াতে জাতিদের মধ্যে বাস করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তার ছায়াতে বাস করত, জাতিদের মধ্যে তার বন্ধুরা, তার সঙ্গে পাতালে যুদ্ধে নিহত লোকদের কাছে নেমে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সহিত তাহারাও পাতালে খড়্‌গ নিহত লোকদের কাছে নামিয়াছে; তাহারা তাহার বাহুস্বরূপ হইয়া তাহারই ছায়াতে জাতিগণের মধ্যে বাস করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সহিত তাহারাও পাতালে খড়্‌গনিহত লোকদের কাছে নামিয়াছে; তাহারা তাহার বাহুস্বরূপ হইয়া তাহারই ছায়াতে জাতিগণের মধ্যে বাস করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তার ছায়ায় বাস করত, অর্থাৎ জাতিদের মধ্যে তার বন্ধুরা তার সংগে মৃতস্থানে যুদ্ধে নিহত লোকদের কাছে নেমে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তার ছায়ায় বাস করত, অর্থাৎ জাতিদের মধ্যে তার বন্ধুরা তার সংগে কবরে যুদ্ধে নিহত লোকদের কাছে নেমে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারাও তার সাথে মৃত্যুলোকে যাবে তাদের সঙ্গে মিলিত হতে, যারা আগেই চলে গেছে। এবং যারা তার আশ্রয়ে বাস করত তারা ছড়িয়ে পড়বে নানা জাতির মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, বড় বৃক্ষটির সঙ্গে ঐ বৃক্ষরাও মৃত্যুর স্থানে নেমে গেল| তারা যুদ্ধে নিহত লোকেদের সাথে যোগ দিল| সেই বড় বৃক্ষটি অন্য বৃক্ষদের বলবান করল| ঐ বৃক্ষগুলি জাতিগণের মধ্যে বড় বৃক্ষের ছায়ায় বাস করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারাও তার সঙ্গে পাতালে গেল যাকে তরোয়াল দ্বারা মারা হয়েছিল, এগুলো তার শক্তিশালী লোকছিল সেই জাতিগুলো যারা তার ছায়ায় বাস করত।