Ezekiel 31:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি প্রতাপে ও মহত্ত্বে আদন বাগানের গাছগুলোর মধ্যে কার মত? তবুও আদন বাগানের গাছগুলোর সঙ্গে তোমাকেও দুনিয়ার গভীর স্থানে আনা হবে; খৎনা-না-করানো সকলের মধ্যে তলোয়ার দ্বারা নিহত লোকদের সঙ্গে শয়ন করবে। এ সেই ফেরাউন ও তার সমস্ত লোক; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এদনের কোনও গাছকে তোমার প্রতাপ ও মহত্ত্বের সঙ্গে তুলনা করা যাবে? তবুও তোমাকেও এদনের গাছপালার সঙ্গে পৃথিবীর গভীরে নামিয়ে দেওয়া হবে; যারা তরোয়ালে মারা গেছে, অচ্ছিন্নত্বক লোকদের মধ্যে তুমি শুয়ে থাকবে। “ ‘এ সেই ফরৌণ ও তার সমস্ত লোকেরা, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তুমি প্রতাপে ও মহত্ত্বে এদনস্থ বৃক্ষসমূহের মধ্যে কাহার তুল্য? তথাপি এদনস্থ বৃক্ষগণের সহিত তুমিও অধোভুবনে অবনীত হইবে; অচ্ছিন্নত্বক্‌ সকলের মধ্যে খড়্‌গনিহত লোকদের সহিত শয়ন করিবে। এ সেই ফরৌণ ও তাহার সমস্ত লোকারণ্য; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তুমি প্রতাপে ও মহত্ত্বে এদনস্থ বৃক্ষসমূহের মধ্যে কাহার তুল্য? তথাপি এদনস্থ বৃক্ষগণের সহিত তুমিও অধোভুবনে অবনীত হইবে; অচ্ছিন্নত্বক্‌ সকলের মধ্যে খড়্‌গনিহত লোকদের সহিত শয়ন করিবে। এ সেই ফরৌণ ও তাহার সমস্ত লোক; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘হে ফরৌণ, জাঁকজমক ও গৌরবের দিক দিয়ে এদনের গাছপালার মধ্যে একটাও তোমার সমান নয়। তবুও এদনের গাছপালার সংগে তোমাকেও পৃথিবীর গভীরে নামিয়ে দেওয়া হবে; যারা যুদ্ধে মারা গেছে সেই সুন্নত-না-করানো লোকদের সংগে তুমি শুয়ে থাকবে।’ “আমি প্রভু সদাপ্রভু বলছি, সেই গাছ হল ফরৌণ ও তার সমস্ত দলবল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘হে ফেরাউন, জাঁকজমক ও গৌরবের দিক দিয়ে আদনের গাছপালার মধ্যে একটাও তোমার সমান নয়। তবুও আদনের গাছপালার সংগে তোমাকেও দুনিয়ার গভীরে নামিয়ে দেওয়া হবে; যারা যুদ্ধে মারা গেছে সেই খৎনা-না-করানো লোকদের সংগে তুমি শুয়ে থাকবে।’ “আমি আল্লাহ্‌ মালিক বলছি, সেই গাছ হল ফেরাউন ও তার সমস্ত দলবল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশররাজ ও তার প্রজাবৃন্দ হল সেই বৃক্ষ। এদনের বৃক্ষরাজি পর্যন্ত এক উচ্চ ও আকর্ষণীয় ছিল না। কিন্তু এখন, এদনের বৃক্ষরাজির মত সে চলে যাবে মৃতলোকে যুদ্ধে নিহত অধার্মিক লোকদের সঙ্গে মিলিত হতে। আমার এ কথা সুনিশ্চিত। সর্বাধিপতি প্রভু বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মিশর, এদনে অনেক বড় ও বলবান বৃক্ষ ছিল| তার মধ্যে কোন বৃক্ষটির সঙ্গে আমি তোমার তুলনা করব? তারা সবাই অতল গহবরে চলে গেছে এবং তুমিও পাতালে ঐ বিদেশীদের সঙ্গে যোগ দেবে| তুমিও সেখানে যুদ্ধে হত লোকদের মধ্যে পড়ে থাকবে| “হ্যাঁ, ফরৌণের প্রতি এটা ঘটবে আর তা ঘটবে তার সঙ্গে থাকা লোকের ওপর!” প্রভু, আমার সদাপ্রভুই এই সব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদনের কোন গাছগুলো তোমার প্রতাপে ও মহত্বে সমান? কারণ এদনের গাছগুলোর সঙ্গে তোমাকেও পৃথিবীর নিচের অংশে আনা হবে অচ্ছিন্নত্বক‌দের মধ্য থেকে, তুমি তাদের সঙ্গে বাস করবে যারা তরোয়াল দ্বারা নিহত হয়েছিল। এ সেই ফরৌণ এবং সব তার লোক; এটা প্রভু সদাপ্রভু বলেন।