Ezekiel 31:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আশেরিয়া লেবাননের এরস গাছের মতই ছিল, তার সুন্দর ডাল, ঘন ছায়া ও উঁচু লম্বা ছিল; তার শিখর মেঘমালার মধ্যবর্তী ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসিরিয়ার কথা চিন্তা করো, সে এক সময় লেবাননের সিডার গাছ ছিল, সুন্দর ডালপালা বনে ঘন ছায়া ফেলত; সে খুব উঁচু ছিল, তার মাথা যেন আকাশ ছুঁতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, অশূর লিবানোনস্থ এরস বৃক্ষস্বরূপ ছিল, তাহার সুন্দর ডাল, ঘন ছায়া ও উচ্চ দৈর্ঘ্য ছিল; তাহার শিখর মেঘমালার মধ্যবর্ত্তী ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, অশূর লিবানোনস্থ এরস বৃক্ষস্বরূপ ছিল, তাহার সুন্দর ডাল, ঘন ছায়া ও উচ্চ দৈর্ঘ্য ছিল; তাহার শিখর মেঘমালার মধ্যবর্তী ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসিরিয়ার কথা চিন্তা করে দেখ, সে একদিন লেবাননের এরস গাছ ছিল। তার সুন্দর সুন্দর ডালপালা বনে ঘন ছায়া ফেলত; সে খুব উঁচু ছিল, তার মাথা যেন আকাশ ছুঁতো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশেরিয়ার কথা চিন্তা করে দেখ, সে একদিন লেবাননের এরস গাছ ছিল। তার সুন্দর সুন্দর ডালপালা বনে ঘন ছায়া ফেলত; সে খুব উঁচু ছিল, তার মাথা যেন আকাশ ছুঁতো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি লেবাননের সীডার বৃক্ষের মত, মনোরম, ঘনছায়ায় ঘেরা তার শাখাগুলি, মেঘচুম্বী তার উন্নত চূড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশূরীয় হল লিবানোনের একটি এরস বৃক্ষের মত| তার শাখাসকল সুন্দর, ঘন ছায়া বিশিষ্ট আর দৈর্ঘ্যে বেশ লম্বা হওয়ায় তার মাথা ছিল মেঘের মধ্যে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, অশূর লিবানোনের এরস করব সুন্দর শাখা প্রশাখা, বিরাট উচ্চতায় বনে সামিয়ানা করব এবং গাছের চূড়া শাখার ওপরে থাকবে।