Ezekiel 31:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে পানি পেয়ে বর্ধিত ও ঝর্ণার পানি পেয়ে উঁচু হয়েছিল; তার স্রোতগুলো তার বাগানের চারদিকে প্রবাহিত হত এবং সে ক্ষেতের সকল গাছের কাছে প্রণালী পানি পাঠাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রচুর জল তাকে পুষ্ট করেছিল, গভীর ফোয়ারা তাকে লম্বা করেছিল; তাদের স্রোত বইত তার গোড়ার চারিদিকে এবং তার নালাগুলি বনের সব গাছকে জল দিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে জলে বর্দ্ধিত ও জলধিতে উচ্চ হইয়াছিল; তাহার স্রোতঃসমূহ তাহার উদ্যানের চারিদিকে বহিত, এবং সে ক্ষেত্রস্থ বৃক্ষ সকলের কাছে আপন প্রণালী পাঠাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে জলে বর্ধিত ও জলধিতে উচ্চ হইয়াছিল; তাহার স্রোতঃসমূহ তাহার উদ্যানের চারিদিকে বহিত, এবং সে ক্ষেত্রস্থ বৃক্ষ সকলের কাছে আপন প্রণালী পাঠাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রচুর জল তাকে পুষ্ট করে তুলেছিল, গভীর ফোয়ারা তাকে লম্বা করেছিল; ফোয়ারার স্রোত তার জায়গার চারপাশ দিয়ে বয়ে যেত এবং তার নালাগুলো বনের সব গাছগুলোকে জল দিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রচুর পানি তাকে পুষ্ট করে তুলেছিল, গভীর ঝর্ণা তাকে লম্বা করেছিল; ঝর্ণার স্রোত তার জায়গার চারপাশ দিয়ে বয়ে যেত এবং তার নালাগুলো বনের সব গাছগুলোকে পানি দিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার বৃদ্ধির জন্য সেখানে ছিল অবারিত জলধারা, তার পুষ্টির জন্য ছিল অন্তঃসলিলা স্রোতধারা। এই বৃক্ষরাজি যেখানে জন্ম নিয়েছিল সেই ভূমিতে জলসিঞ্চন করত তারা এবং বনভূমির সমস্ত বৃক্ষের কাছে প্রেরণ করত স্রোতধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জলে সেই গাছের বৃদ্ধি হত| গভীর নদী সেই বৃক্ষকে আরো লম্বা করেছিল| যেখানে বৃক্ষটি রোপণ করা হয়েছিল সেই জায়গারই কাছাকাছি নদীটি বয়ে যেত| এবং নদীটির সেই ভাগ থেকে ছোট ছোট জলধারা ঐ জমির অন্যান্য গাছগুলির কাছে বয়ে যেত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে জলে বড় হয়েছিল ও জলে উঁচু হয়েছিল; তার চারপাশে নদী বয়ে যেত কারণ সে মাঠের সব গাছের কাছে খাল কাটা ছিল।