Ezekiel 31:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে ক্ষেতের সমস্ত গাছের চেয়ে সে উঁচু হয়ে উঠলো এবং সে ডাল মেললে প্রচুর পানি পেয়ে সেগুলো বৃদ্ধি পেল ও তার ডাল লম্বা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে বনের সব গাছের চেয়ে সে উঁচু হয়ে উঠল; তার ডাল ছড়িয়ে পড়ল আর সেগুলি লম্বা হল, প্রচুর জল পাওয়ার কারণে চারিদিকে ছড়িয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ ক্ষেত্রের সমস্ত বৃক্ষ অপেক্ষা তাহার দৈর্ঘ্য উচ্চতম হইল, এবং সে ডাল পালা মেলিলে প্রচুর জলহেতু সেগুলি বৃদ্ধি পাইল ও তাহার শাখা দীর্ঘ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ ক্ষেত্রের সমস্ত বৃক্ষ অপেক্ষা তাহার দৈর্ঘ্য উচ্চতম হইল, এবং সে ডাল পালা মেলিলে প্রচুর জলহেতু সেইগুলি বৃদ্ধি পাইল ও তাহার শাখা দীর্ঘ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে বনের সব গাছের চেয়ে সে উঁচু হয়ে উঠল; প্রচুর জল পাওয়ার দরুন তার অনেক বড় বড় ডাল হল এবং ডালপালাগুলো লম্বা হয়ে ছড়িয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে বনের সব গাছের চেয়ে সে উঁচু হয়ে উঠল; প্রচুর পানি পাওয়ার দরুন তার অনেক বড় বড় ডাল হল এবং ডালপালাগুলো লম্বা হয়ে ছড়িয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রচুর জলসিঞ্চন এই বৃক্ষটিকে অন্যান্য বৃক্ষের চেয়ে করেছিল উচ্চতর। তার শাখাগুলি হয়েছিল পুষ্ট ও সুবিস্তৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সেই বৃক্ষ ক্ষেত্রের অন্যান্য বৃক্ষের চেয়ে উচ্চতায় লম্বা ছিল| আর তাতে অনেক শাখাও জন্মাল| অনেক জলও ছিল তাই গাছের শাখাগুলি ছড়িয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাঠের সব গাছের থেকে তার দৈর্ঘ্য সব চেয়ে উঁচু ছিল এবং তার ডালপালা অনেক ছিল; তার ডালপালা অনেক লম্বা ছিল কারণ প্রচুর জলের জন্য সেগুলো বেড়েছিল।