Ezekiel 31:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি প্রচুর ডালপালা দিয়ে তাকে সুন্দর করেছিলাম, আদনে আল্লাহ্র বাগানে অবস্থিত সমস্ত গাছ তার উপরে ঈর্ষা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকে সুন্দর করেছিলাম প্রচুর ডালপালা দিয়ে, সে ছিল এদনে ঈশ্বরের বাগানের সব গাছের হিংসার পাত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রচুর শাখা দিয়া তাহাকে সুন্দর করিয়াছিলাম, এদনে ঈশ্বরের উদ্যানস্থিত সমস্ত বৃক্ষ তাহার উপরে ঈর্ষা করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রচুর শাখা দিয়া তাহাকে সুন্দর করিয়াছিলাম, এদনে ঈশ্বরের উদ্যানস্থিত সমস্ত বৃক্ষ তাহার উপরে ঈর্ষা করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রচুর ডালপালা দিয়ে আমি তাকে সুন্দর করেছিলাম; সে ছিল এদনে ঈশ্বরের বাগানের সব গাছের হিংসার পাত্র।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রচুর ডালপালা দিয়ে আমি তাকে সুন্দর করেছিলাম; সে ছিল আদনে আল্লাহ্র বাগানের সব গাছের হিংসার পাত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুবিস্তৃত শাখা-প্রশাখায় আমিই তাকে অপরূপ সুন্দর করেছিলাম, ঈশ্বরের উদ্যান, এদনের বৃক্ষরাজির কাছে সে ছিল ঈর্ষার পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাকে অনেক শাখা বিশিষ্ট ও সুন্দর করলাম| এই দেখে, এদনের বৃক্ষগুলি, যেগুলি ঈশ্বরের বাগানে ছিল, ঈর্ষান্বিত হয়ে উঠল|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অনেক শাখা দিয়ে তাকে সুন্দর করেছিলাম, এদনে ঈশ্বরের বাগানের সবগাছ তার ওপরে ঈর্ষা করত।