Ezekiel 32:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দ্বাদস বছরের দ্বাদস মাসের প্রথম দিনে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারো বছরের, বারো মাসের প্রথম দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্বাদশ বৎসরের দ্বাদশ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্বাদশ বৎসরের দ্বাদশ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের বন্দীদশার বারো বছরের বারো মাসের প্রথম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের বন্দীদশার বারো বছরের বারো মাসের প্রথম দিনে মাবুদের এই কালাম আমার উপর নাজেল হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের নির্বাসনের দ্বাদশ বৎসরের দ্বাদশ মাসের প্রথম দিনে প্রভু পরমেশ্বর আমাকে বললেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বাদশতম বছরের নির্বাসনের দ্বাদশতম মাসের প্রথম দিনে প্রভুর এই বাক্য আমার কাছে এল| তিনি বললেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে দ্বাদশ বৎসরের দ্বাদশ মাসে, মাসের প্রথম দিনের সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,