Ezekiel 32:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, তোমার বিষয়ে বহু জাতিকে বিস্ময়াপন্ন করবো, তাদের বাদশাহ্রা তোমার জন্য রোমাঞ্চিত হবে, যখন তাদের সাক্ষাতেই আমি আমার তলোয়ার চালাব; তোমার পতনের দিনে তারা নিমিষে নিমিষে কেঁপে উঠবে, প্রত্যেকে নিজের প্রাণের বিষয়ে কাঁপতে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এমন করব যে বহু মানুষ তোমাকে দেখে হতভম্ব হবে, এবং তাদের রাজারা তোমার কারণে ভয়ে কাঁপবে যখন আমি তাদের সামনে আমার তরোয়াল ঘুরাব। তোমার পতনের দিনে তারা প্রত্যেকে কাঁপবে তাদের জীবনের প্রতি ক্ষণে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, তোমার বিষয়ে বহু জাতিকে বিস্ময়াপন্ন করিব, তাহাদের রাজগণ তোমার জন্য রোমাঞ্চিত হইবে, যখন তাহাদের সাক্ষাতেই আমি আমার খড়্গ চালাইব; তোমার পতনদিনে তাহারা নিমিষে নিমিষে কম্পান্বিত হইবে, প্রত্যেক জন আপন প্রাণের বিষয়ে কম্পান্বিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, তোমার বিষয়ে বহু জাতিকে বিস্ময়াপন্ন করিব, তাহাদের রাজগণ তোমার জন্য রোমাঞ্চিত হইবে, যখন তাহাদের সাক্ষাতেই আমি আমার খড়্গ চালাইব; তোমার পতনদিনে তাহারা নিমিষে নিমিষে কমপান্বিত হইবে, প্রত্যেক জন আপন প্রাণের বিষয়ে কমপান্বিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার উপর যা করব তা দেখে অনেক জাতি হতভম্ব হবে। আমি যখন তাদের সামনে আমার তলোয়ার ঘুরাব তখন তাদের রাজারা ভয়ে কাঁপবে। তোমার পতনের দিনে তাদের প্রত্যেকজন তার নিজের প্রাণের ভয়ে প্রতি মুহূর্তে কাঁপতে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার উপর যা করব তা দেখে অনেক জাতি হতভম্ব হবে। আমি যখন তাদের সামনে আমার তলোয়ার ঘুরাব তখন তাদের বাদশাহ্রা ভয়ে কাঁপবে। তোমার পতনের দিনে তাদের প্রত্যেকজন তার নিজের প্রাণের ভয়ে প্রতি মুহূর্তে কাঁপতে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমার এমন দশা করব যা দেখে বহু জাতি স্তম্ভিত, হতচকিত হয়ে পড়বে। যখন আমি আমার অসি চালনা করবো তখন রাজন্যবর্গ ভয়ে শিউরে উঠবে। তোমার পতনের দিনে তারা প্রাণভয়ে কাঁপবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপজাতি তোমায় দেখে অবাক হয়ে যাবে| আমি যখন আমার তরবারিটি তাদের সামনে দোলাব তখন তারা তোমার দরুণ ভয়ে কাঁপবে| তোমার পতনের দিনে, প্রতি মুহুর্তে রাজারা ভয়ে কাঁপবে, প্রত্যেকে তার নিজের জীবনের জন্য ভীত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আঘাত দেবো অনেক লোককে তোমার বিষয়ে; তাদের রাজারা তোমার জন্য শিহরিত হবে, যখন আমি তাদের সামনে আমি আমার তরোয়াল চালাব। তারা ক্রমাগত কাঁপবে, প্রত্যেক লোক তোমার পতনের দিনের।”