Ezekiel 32:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি প্রচুর পানির পাশ থেকে তার সকল পশুর পাল মুছে ফেলব; তাতে মানুষের পা সেগুলোকে আর মলিন করবে না, পশুদের খুরও সেগুলোকে মলিন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রচুর জলের কাছে থাকা সমস্ত গবাদি পশুকে আমি ধ্বংস করব সেই জল আর মানুষের পায়ে অথবা গবাদি পশুর খুরে আর ঘোলা হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি জল-সমূহের সমীপ হইতে তাহার সকল পশু উচ্ছিন্ন করিব; তাহাতে মনুষ্যের চরণ সে সকল আর মলিন করিবে না, পশুগণের খুরও সে সকল মলিন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি জল-সমূহের সমীপ হইতে তাহার সকল পশু উচ্ছিন্ন করিব; তাহাতে মনুষ্যের চরণ সেই সকল আর মলিন করিবে না, পশুগণের খুরও সেই সকল মলিন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জলের পাশে থাকা তার সব পশুদের আমি ধ্বংস করে দেব; সেই জল মানুষের পায়ে কিম্বা পশুর খুরে আর ঘোলা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পানির পাশে থাকা তার সব পশুদের আমি ধ্বংস করে দেব; সেই পানি মানুষের পায়ে কিংবা পশুর খুরে আর ঘোলা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলাশয়ের ধারে থাকলেও আমি তোমার পশুপাল সংহার করব। কোন মানুষ বা পশুর পদচালনায় সে জল আর কর্দমাক্ত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের নদীর ধারে যত পশু আছে আমি তাদের সব ধ্বংস করব| ফলে লোকরা তাদের পায়ে পায়ে আর জল ঘোলা করবে না, পশুদের ক্ষুরের দ্বারাও জল আর ঘোলা হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি প্রচুর জলের ভেতর থেকে সব পশু ধ্বংস করব; তাতে মানুষের পা দিয়ে জল নাড়াচাড়া করবে না, পশুদের খুরও নাড়াচাড়া করবে না।