Ezekiel 32:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় আমি সেখানকার পানি নির্মল করবো ও সেখানকার নদনদীগুলো তেলের মত প্রবাহিত করবো, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি তার জল থিতাতে দেব এবং স্রোত তেলের মতো বহাব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে আমি তথাকার জল নির্ম্মল করিব, ও তথাকার নদনদী সকল তৈলের ন্যায় প্রবাহিত করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে আমি তথাকার জল নির্মল করিব, ও তথাকার নদনদী সকল তৈলের ন্যায় প্রবাহিত করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে আমি তার জল পরিষ্কার রাখব এবং তার সব নদীকে তেলের মত বয়ে যেতে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে আমি তার পানি পরিষ্কার রাখব এবং তার সব নদীকে তেলের মত বয়ে যেতে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শান্ত করে দেব, নির্মল করে দেব তোমার সমস্ত জলাশয়ের জল, ধীরে বয়ে চলবে তোমার নদী-নির্ঝর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্থাৎ আমি মিশরের জল শান্ত করব| তাদের নদীগুলো আস্তে আস্তে তেলের মত বইবে|” প্রভু আমার সদাপ্রভুই এই কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তাদের জল শান্ত করব এবং তাদের নদনদী তেলের মত প্রবাহিত করব, এটা প্রভু সদাপ্রভু বলেন।