Ezekiel 32:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ মাতম-গীত; লোকেরা গানের মধ্য দিয়ে তা গাইবে: জাতিদের কন্যারা এই গান করবে; তারা মিসরের ও তার সমস্ত লোকের উদ্দেশে এই গান করবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা তার জন্য এই বিলাপ-গীত করবে। বিভিন্ন জাতির মেয়েরাও এই গান করবে; তারা মিশর ও তার সব লোকদের জন্য তা গাইবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ বিলাপ-গীত, লোকে ইহা গান করিবে; জাতিগণের কন্যাগণ ইহা গান করিবে; তাহারা মিসরের উদ্দেশে ও তাহার সমস্ত লোকারণ্যের উদ্দেশে ইহা গান করিবে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এ বিলাপ-গীত, লোকে ইহা গান করিবে; জাতিগণের কন্যাগণ ইহা গান করিবে; তাহারা মিসরের উদ্দেশে ও তাহার সমস্ত লোকারণ্যের উদ্দেশে ইহা গান করিবে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘এই সব কথা তারা মিসরের জন্য দুঃখ প্রকাশ করে গাইবে। বিভিন্ন জাতির মেয়েরাও তা গাইবে; তারা মিসর ও তার সব লোকদের জন্য তা গাইবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘এই সব কথা তারা মিসরের জন্য দুঃখ প্রকাশ করে গাইবে। বিভিন্ন জাতির মেয়েরাও তা গাইবে; তারা মিসর ও তার সব লোকদের জন্য তা গাইবে। আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই শোকগাথা যুগে যুগে সাবধানবাণীরূপে গাওয়া হবে। মিশর এবং মিশরবাসীর জন্য সকল জাতির রমণী এই শোকগাথা গাইবে। আমি সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অন্য জাতির লোকরা ও কন্যারা এই শোকের গান গাইবে| মিশর ও মিশরের লোকেদের সম্বন্ধে তার শোকের এই গান গাইবে|” প্রভু আমার সদাপ্রভুই এই সব কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে কান্নাকাটি হবে জাতিদের মধ্যে মেয়েরা কান্নাকাটি করবে; তারা মিশরের উদ্দেশ্যে কান্নাকাটি করবে। তারা সব লোকেদের উদ্দেশ্যে কান্নাকাটি করবে;” এটা প্রভু সদাপ্রভু বলেন।