Ezekiel 32:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি মিসরের লোকদের বিষয়ে হাহাকার কর এবং তাদের অর্থাৎ সেই জাতিকে ও বিখ্যাত জাতিদের কন্যাদের দুনিয়ার গভীর স্থানে পাতালবাসীদের কাছে নামিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, মিশরের লোকদের জন্য বিলাপ করো এবং যারা পাতালে নেমে যাচ্ছে তাদের সঙ্গে তাকে ও অন্যান্য শক্তিশালী জাতিগণের লোকদের পৃথিবীর গভীরে পাঠিয়ে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি মিসরের লোকারণ্যের বিষয়ে হাহাকার কর, এবং তাহাদিগকে অর্থাৎ সেই জাতিকে ও বিখ্যাত জাতিদের কন্যাগণকে অধোভুবনে পাতালবাসীদের কাছে নামাইয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি মিসরের লোকারণ্যের বিষয়ে হাহাকার কর, এবং তাহাদিগকে অর্থাৎ সেই জাতিকে ও বিখ্যাত জাতিদের কন্যাগণকে অধোভুবনে পাতালবাসীদের কাছে নামাইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, মিসরের লোকদের জন্য বিলাপ কর এবং যারা মৃতস্থানে নেমে যাচ্ছে তাদের সংগে তাকে ও অন্যান্য শক্তিশালী জাতিগুলোর লোকদের পৃথিবীর গভীরে পাঠিয়ে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, মিসরের লোকদের জন্য বিলাপ কর এবং যারা কবরে নেমে যাচ্ছে তাদের সংগে তাকে ও অন্যান্য শক্তিশালী জাতিগুলোর লোকদের দুনিয়ার গভীরে পাঠিয়ে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, মিশরের সমস্ত অধিবাসীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন কর। অন্যান্য সমস্ত শক্তিশালী জাতির সঙ্গে তাদেরও জাহান্নামে পাঠিয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, মিশরের লোকদের জন্য কাঁদ| মিশর এবং সেই শক্তিশালী জাতিদের কবরের দিকে পরিচালিত কর; তাদের পাতালের দিকে পরিচালিত কর| যেখানে তারা অন্যান্য গর্তগামীদের কাছে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, তুমি মিশরের লোকেদের জন্য কাঁদ এবং তাদেরকে তার মহত জাতিদের মেয়েদেরকে অধোভুবনে তাদের কাছে নামিয়ে দাও যারা গর্তের মধ্যে গেছে।