Ezekiel 32:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি মিসরের বাদশাহ্‌ ফেরাউনের জন্য মাতম কর, আর তাকে বল, জাতিদের যুবা সিংহের সঙ্গে তোমার তুলনা করা হয়েছিল; কিন্তু তুমি নদীর মধ্যেকার কুমিরের মত; তুমি তোমার নদীগুলোর মধ্যে আস্ফালন করতে, নিজের পা দিয়ে পানি মলিন করতে ও সেখানকার নদনদী ঘোলা করতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, মিশরের রাজা ফরৌণের জন্য বিলাপ করো আর তাকে বলো, “ ‘তুমি জাতিগণের মধ্যে একটি সিংহের মতো; তুমি সমুদ্রের মধ্যে একটি দানবের মতো নদীর মধ্যে দাপাদাপি করতে, পা দিয়ে জল তোলপাড় করতে, এবং নদীর জল ঘোলা করতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি মিসর-রাজ ফরৌণের জন্য বিলাপ কর, আর তাহাকে বল, জাতিগণের যুবাসিংহের সহিত তোমার তুলনা করা গিয়াছিল; কিন্তু তুমি জলচর কুম্ভীরের সদৃশ; তুমি আপন নদীগণের মধ্যে আস্ফালন করিতে, নিজ চরণ দ্বারা জল মলিন করিতে ও তথাকার নদনদী কর্দ্দমময় করিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি মিসর-রাজ ফরৌণের জন্য বিলাপ কর, আর তাহাকে বল, জাতিগণের যুবাসিংহের সহিত তোমার তুলনা করা গিয়াছিল; কিন্তু তুমি জলচর কুম্ভীরের সদৃশ; তুমি আপন নদীগণের মধ্যে আস্ফালন করিতে, নিজ চরণ দ্বারা জল মলিন করিতে, ও তথাকার নদনদী কর্দমময় করিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, মিসরের রাজা ফরৌণের বিষয়ে তুমি বিলাপ করে করে তাকে বল, ‘তুমি মনে করতে তুমি জাতিদের মধ্যে একটা সিংহের মত, কিন্তু আসলে তুমি নদীর মধ্যেকার কুমীরের মত। তুমি নিজের নদীর মধ্যে দাপাদাপি করতে, পা দিয়ে জল তোলপাড় করতে এবং নদীর জল ঘোলা করতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, মিসরের বাদশাহ্‌ ফেরাউনের বিষয়ে তুমি বিলাপ করে করে তাকে বল, ‘তুমি মনে করতে তুমি জাতিদের মধ্যে একটা সিংহের মত, কিন্তু আসলে তুমি নদীর মধ্যেকার কুমীরের মত। তুমি নিজের নদীর মধ্যে দাপাদাপি করতে, পা দিয়ে পানি তোলপাড় করতে এবং নদীর পানি ঘোলা করতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, মিশররাজকে সতর্ক করে দাও। তার কাছে পৌঁছে দাও আমার এই বার্তা: জাতিবৃন্দের মাঝে তুমি সিংহের মত আচরণ করে থাক কিন্তু আসলে তুমি একটা কুমীর। নদীর জলে আস্ফালন করে বেড়াও। পা দিয়ে জল ঘোলা করে দাও, দূষিত করে দাও নদী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, মিশরের রাজা ফরৌণের সম্বন্ধে শোকের এই গান গেয়ে তাকে বল: “‘তুমি নিজেকে উপজাতির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যুব সিংহের মত মনে করতে| কিন্তু আসলে তুমি হৃদের দানবের মত| তুমি জলস্রোতের মধ্যে পথ করে নিয়ে এগিয়ে যেতে, তোমার পা দিয়ে তুমি জল কাদাময় করে তুলতে| তুমিই নদীগুলিকে আলোড়িত করে দিতে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“মানুষের সন্তান, তুমি মিশরের রাজা ফরৌণের জন্য বিলাপ কর, তাকে বল, ‘জাতিদের মধ্যে তুমি যুবসিংহের মত, সমুদ্রের মধ্যে তুমি দৈত্যের মত; তুমি জলের মধ্যে মন্থন করতে, পা দিয়ে জল নাড়াচাড়া করতে এবং সেখানকার জল কাদা করতে’।”