Ezekiel 32:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তলোয়ারের আঘাতে নিহত লোকদের মধ্যে পড়ে থাকবে; তাকে তলোয়ারের হাতে তুলে দেওয়া হয়েছে; তোমরা সেই জাতি ও তার সমস্ত লোককে টেনে নিয়ে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুদ্ধে যারা মারা পড়েছে তাদের মধ্যেই তার লোকেরা পড়ে থাকবে। তরোয়ালের হাতে তাকে তুলে দেওয়া হবে; তার সব লোকদের সঙ্গে তাকেও টেনে নিয়ে যাওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা খড়্গনিহত লোকদের মধ্যে পতিত হইবে; সে খড়্গে সমর্পিত হইয়াছে; তোমরা সেই জাতি ও তাহার সমস্ত লোকারণ্যকে টানিয়া লইয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা খড়্গনিহত লোকদের মধ্যে পতিত হইবে; সে খড়্গে সমর্পিত হইয়াছে; তোমরা সেই জাতি ও তাহার সমস্ত লোকারণ্যকে টানিয়া লইয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধে যারা মারা পড়েছে তাদের মধ্যেই তার লোকেরা পড়ে থাকবে। তলোয়ারের হাতে তাকে তুলে দেওয়া হবে; তার সব লোকদের সংগে তাকেও টেনে নিয়ে যাওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধে যারা মারা পড়েছে তাদের মধ্যেই তার লোকেরা পড়ে থাকবে। তলোয়ারের হাতে তাকে তুলে দেওয়া হবে; তার সব লোকদের সংগে তাকেও টেনে নিয়ে যাওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধে নিহত লোকদের সাথে মিশরবাসীকে নেমে যেতে হবে পাতালে। তাদের সকলকে হত্যা করার জন্য তরবারি উদ্যত ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যুদ্ধে যারা নিহত হয়েছিল মিশর তাদের কাছে যাবে| যুদ্ধে মিশর নিজেই নিহত হয়েছিল| শত্রুরা তাকে এবং তার সমস্ত লোককে টেনে নিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তরোয়াল দিয়ে নিহত লোকদের মধ্যে পড়বে, মিশরে তরোয়াল সমর্পণ করা হয়েছে; তার শত্রুদের এবং তার লোকেদের টেনে নিয়ে যাও।