Ezekiel 32:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বলবান বীরেরা পাতালের মধ্যে থেকে তার ও তার সহকারীদের সঙ্গে কথা বলবে; সেই খৎনা-না-করানো লোকেরা, সেই তলোয়ারের আঘাতে নিহত লোকেরা নেমে গেছে, শুয়ে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাতালের মধ্যে থেকে পরাক্রমী নেতারা মিশর ও তার মিত্রশক্তিদের সম্বন্ধে বলবে, ‘তারা নিচে নেমে এসেছে এবং যাদের সুন্নত হয়নি তাদের ও যারা তরোয়াল দ্বারা মারা পড়েছে, তাদের সঙ্গে শুয়ে আছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বলবান বীরগণ পাতালের মধ্যে থাকিয়া তাহার ও তাহার সহকারীদের সহিত কথা বলিবে; সেই অচ্ছিন্নত্বক্‌ লোকেরা, সেই খড়্‌গনিহত লোকেরা নামিয়া গিয়াছে, শুইয়া আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বলবান বীরগণ পাতালের মধ্যে থাকিয়া তাহার ও তাহার সহকারীদের সহিত কথা বলিবে; সেই অচ্ছিন্নত্বক্‌ লোকেরা, সেই খড়্‌গনিহত লোকেরা নামিয়া গিয়াছে, শুইয়া আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতস্থানের মধ্য থেকে শক্তিশালী যোদ্ধারা মিসর ও তার বন্ধুদের সম্বন্ধে বলবে, ‘যুদ্ধে নিহত সেই সুন্নত-না-করানো লোকেরা নীচে নেমে এসে শুয়ে আছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কবরের মধ্য থেকে শক্তিশালী যোদ্ধারা মিসর ও তার বন্ধুদের সম্বন্ধে বলবে, ‘যুদ্ধে নিহত সেই খৎনা-না-করানো লোকেরা নীচে নেমে এসে শুয়ে আছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরাক্রান্ত মহাবীর যোদ্ধারা ও যারা মিশরীদের পক্ষে যুদ্ধ করেছিল, তারা পাতালপুরীতে মৃতলোকে মিশরীদের দলে টেনে নেবে। তারা চীৎকার করে বলবে: যুদ্ধে নিহত অধার্মিকেরা এখানে নেমে এসেছে, এখানেই তাদের শেষ গতি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বলবান ও শক্তিশালী লোক যুদ্ধে হত হয়েছিল| ঐসব বিদেশী লোকরা মৃত্যুর স্থানে নেমে গিয়েছিল| ঐ স্থানে যারা হত হয়েছিল তারা মিশর এবং তার সাহায্যকারীর সাথে কথা বলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা পাতালের মধ্যে থাকে তার ও তার সহকারীদের সঙ্গে মিশর সম্বন্ধে কথা বলবে; তারা নেমে এসেছে এখানে, তারা শোবে অচ্ছিন্নত্বক লোকেদের সঙ্গে যারা তরোয়াল দ্বারা নিহত হয়েছিল।