Ezekiel 32:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে আসেরিয়া ও তার সমস্ত জনসমাজ আছে; তার কবরগুলো তার চারদিকে আছে; তারা সকলে নিহত, তলোয়ারের আঘাতে মারা পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আসিরিয়া তার সমস্ত সৈন্যদলের সঙ্গে সেখানে আছে; তাকে ঘিরে রয়েছে তার সব নিহত লোকদের কবর, এরা সবাই যুদ্ধে মারা পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে অশূর ও তাহার সমস্ত জনসমাজ আছে; তাহার কবর সকল তাহার চারিদিকে আছে; তাহারা সকলে নিহত, খড়্গে পতিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে অশূর ও তাহার সমস্ত জনসমাজ আছে; তাহার কবর সকল তাহার চারিদিকে আছে; তাহারা সকলে নিহত, খড়্গে পতিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আসিরিয়া তার সমস্ত সৈন্যদলের সংগে সেখানে আছে। তাকে ঘিরে রয়েছে তার সব নিহত লোকদের কবর; এরা সবাই যুদ্ধে মারা পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আশেরিয়া তার সমস্ত সৈন্যদলের সংগে সেখানে আছে। তাকে ঘিরে রয়েছে তার সব নিহত লোকদের কবর; এরা সবাই যুদ্ধে মারা পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে আছে আসিরিয়া। চারিদিকে তার সৈন্যদের কবর। যুদ্ধে তাদের সকলের মৃত্যু হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মৃত্যুর সেই স্থানে অশূর ও তার সমস্ত সৈন্যরা রয়েছে; তাদের কবর রয়েছে সেই গভীরতম গর্তে| ঐসব অশূরীয় সৈন্যরা যুদ্ধে হত হয়েছিল আর তাদের কবরগুলি তার ঐ কবরের পাশেই রয়েছে| জীবিত কালে তারা লোকদের ভীত করত কিন্তু এখন তারা সবাই শান্ত তারা সবাই যুদ্ধে নিহত হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে অশূর ও তার সব জনসমাজ আছে; তার কবর সব তার চারদিকে আছে; তারা সবাই তরোয়াল দ্বারা নিহত হয়েছিল।