Ezekiel 32:23 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গর্তের গভীর স্থানে তাদের কবর দেওয়া হয়েছে এবং তার সমাজ তার কবরের চারদিকে আছে; তারা সকলে নিহত, তলোয়ারের আঘাতে মারা পড়েছে, যারা জীবিতদের দেশে ত্রাস জন্মাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গর্তের গভীরে তাদের কবর দেওয়া হয়েছে এবং তার সৈন্যদল তার কবরের চারপাশে শুয়ে আছে। জীবিতদের দেশে যারা ভয় ছড়িয়েছিল তাদের সকলকে যুদ্ধে মেরে ফেলা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গর্ত্তের গভীর স্থানে তাহাদের কবর দেওয়া গিয়াছে, এবং তাহার সমাজ তাহার কবরের চারিদিকে আছে; তাহারা সকলে নিহত, খড়্গে পতিত হইয়াছে, যাহারা জীবিতদের দেশে ত্রাস জন্মাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গর্তের গভীর স্থানে তাহাদের কবর দেওয়া গিয়াছে, এবং তাহার সমাজ তাহার কবরের চারিদিকে আছে; তাহারা সকলে নিহত, খড়্গে পতিত হইয়াছে, যাহারা জীবিতদের দেশে ত্রাস জন্মাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের কবর মৃতস্থানের গভীরে রয়েছে এবং তার সৈন্যদল তার কবরের চারপাশে শুয়ে আছে। জীবিতদের দেশে যারা ভয় ছড়িয়ে দিয়েছিল তাদের সবাইকে যুদ্ধে মেরে ফেলা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের কবর মৃতস্থানের গভীরে রয়েছে এবং তার সৈন্যদল তার কবরের চারপাশে শুয়ে আছে। জীবিতদের দেশে যারা ভয় ছড়িয়ে দিয়েছিল তাদের সবাইকে যুদ্ধে হত্যা করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাতালপুরীতে মৃতলোকের গভীরতম স্থানে আছে তাদের কবর। তার সমস্ত সেনানী যুদ্ধে নিহত, তাদের কবরগুলি তারই সমাধি ঘিরে রয়েছে। এরাই একদিন পৃথিবীতে বিভীষিকা জাগিয়েছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গর্তের গভীর জায়গায় যাদের কবর দেওয়া হয়েছে, তার সঙ্গে জনসমাজ ছিল। তার কবরের চারপাশে যারা তরোয়াল দ্বারা নিহত হয়েছিল তারাও ছিল, তারা যারা দেশের জীবিত লোকেদের মধ্যে সন্ত্রাস এনেছিল।