Ezekiel 32:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে ইলাম ও তার কবরের চারদিকে তার সমস্ত লোকেরা আছে; তারা সকলে নিহত, তলোয়ারের আঘাতে মারা পড়েছে, তারা খৎনা-না-করানো অবস্থায় দুনিয়ার গভীর স্থানে নেমে গেছে; তারা জীবিতদের দেশে ত্রাস জন্মাত এবং পাতালবাসীদের সঙ্গে নিজেদের অপমান ভোগ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এলম সেখানে আছে, তার কবরের চারপাশে রয়েছে তার সমস্ত লোক। তারা সকলে যুদ্ধে মারা গেছে। যারা জীবিতদের দেশে ভয় ছড়িয়েছিল তারা অচ্ছিন্নত্বক অবস্থায় পৃথিবীর গভীরে নেমে গেছে। তারা পাতালবাসীদের সঙ্গেই নিজেদের অসম্মান ভোগ করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে এলম ও তাহার কবরের চারিদিকে তাহার সমস্ত লোকারণ্য আছে; তাহারা সকলে নিহত, খড়্‌গে পতিত হইয়াছে, তাহারা অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় অধোভুবনে নামিয়া গিয়াছে; তাহারা জীবিতদের দেশে ত্রাস জন্মাইত, এবং পাতালবাসীদের সঙ্গে আপনাদের অপমান ভোগ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে এলম ও তাহার কবরের চারিদিকে তাহার সমস্ত লোকারণ্য আছে; তাহারা সকলে নিহত, খড়্‌গে পতিত হইয়াছে, তাহারা অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় অধোভুবনে নামিয়া গিয়াছে; তাহারা জীবিতদের দেশে ত্রাস জন্মাইত, এবং পাতালবাসীদের সঙ্গে আপনাদের অপমান ভোগ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এলম সেখানে আছে; তার কবরের চারপাশে রয়েছে তার সমস্ত লোক। তাদের সবাইকে যুদ্ধে মেরে ফেলা হয়েছে। তারা জীবিতদের দেশে ভয় ছড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষে তারা সবাই সুন্নত-না-করানো অবস্থায় পৃথিবীর গভীরে নেমে গেছে। যারা মৃতস্থানে নেমে গেছে তাদের সংগেই এই লোকেরা অসম্মান বহন করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইলাম সেখানে আছে; তার কবরের চারপাশে রয়েছে তার সমস্ত লোক। তাদের সবাইকে যুদ্ধে হত্যা করা হয়েছে। তারা জীবিতদের দেশে ভয় ছড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষে তারা সবাই খৎনা-না-করানো অবস্থায় দুনিয়ার গভীরে নেমে গেছে। যারা কবরে নেমে গেছে তাদের সংগেই এই লোকেরা অসম্মান বহন করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে এলম আছে। তাকে ঘিরে আছে তার সৈনিকদের সমাধি। তারা সকলেই যুদ্ধে নিহত হয়েছে। বে-সুন্নত অবস্থায় তারা পাতালগামী হয়েছে। জীবনকালে তারা ছিল মূর্তিমান বিভীষিকা। কিন্তু মরণে আজ তারা সম্মানহীন, অপদস্থ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এলম সেখানে রয়েছে; তার সৈন্যরা তার কবরের চারপাশে রয়েছে; তাদের সবাই যুদ্ধে নিহত হয়েছিল| ঐ বিদেশীরা গভীরতম গর্তে গিয়েছে| জীবিত কালে তারা লোকদের ভীত করত কিন্তু তারা তাদের লজ্জা সমেত ঐ গভীর গর্তে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলম ও তার লোকজনদের নিয়ে সেখানে ছিল, তার কবরের চারদিকে তার সব লোক ছিল; তারা সকলে নিহত, তরোয়ালে পতিত হয়েছে, তারা অচ্ছিন্নত্বক অবস্থায় অধোভুবনে নেমে গেছে; তারা জীবিতদের দেশে সন্ত্রাস এনেছিল এবং এখন তারা নিজেদের লজ্জা বয়ে বেড়াচ্ছিল, তারা গর্তের মধ্যে নেমে যাচ্ছিল।