Ezekiel 32:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিহত লোকদের মধ্যে তার সমস্ত লোকসহ তার বিছানা পাতা হয়েছে; তার চারদিকে তার কবরগুলো রয়েছে; তারা সকলে খৎনা-না-করানো অবস্থায় তলোয়ারের আঘাতে নিহত হয়েছে; কেননা জীবিতদের দেশে তারা ত্রাস জন্মাত, আর তারা পাতালবাসীদের সঙ্গে নিজেদের অপমান ভোগ করেছে; নিহত লোকদের মধ্যেই তাকে রাখা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিহত লোকদের মধ্যে তার বিছানা পাতা হয়েছে, তার কবরের চারপাশে তার সঙ্গে রয়েছে তার সমস্ত লোক। তারা সকলেই অচ্ছিন্নত্বক অবস্থায় যুদ্ধে মারা গেছে। যেহেতু তারা জীবিতদের দেশে ভয় ছড়িয়েছিল, কিন্তু তারা পাতালবাসীদের সঙ্গেই নিজেদের অপমান ভোগ করছে; নিহত লোকদের মধ্যে তাদের শোয়ানো হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিহত লোকদের মধ্যে তাহার সমস্ত লোকারণ্যশুদ্ধ তাহার শয্যা পাতিত হইয়াছে; তাহার চারিদিকে তাহার কবর সকল রহিয়াছে; তাহারা সকলে অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় খড়্‌গে নিহত হইয়াছে; কেননা জীবিতদের দেশে তাহাদের হইতে ত্রাস জন্মিত, আর তাহারা পাতালবাসীদের সঙ্গে আপনাদের অপমান ভোগ করিয়াছে; নিহত লোকদের মধ্যেই তাহাকে রাখা গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিহত লোকদের মধ্যে তাহার সমস্ত লোকারণ্যসুদ্ধ তাহার শয্যা পাতিত হইয়াছে; তাহার চারিদিকে তাহার কবর সকল রহিয়াছে; তাহারা সকলে অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় খড়্‌গে নিহত হইয়াছে; কেননা জীবিতদের দেশে তাহাদের হইতে ত্রাস জন্মিত, আর তাহারা পাতালবাসীদের সঙ্গে আপনাদের অপমান ভোগ করিয়াছে; নিহত লোকদের মধ্যেই তাহাকে রাখা গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিহত লোকদের মধ্যে এলমের বিছানা পাতা হয়েছে; তার কবরের চারপাশে তার সংগে রয়েছে তার সমস্ত লোক। এই সব সুন্নত-না-করানো লোকদের যুদ্ধে মেরে ফেলা হয়েছে। জীবিতদের দেশে তারা ভয় ছড়িয়ে দিয়েছিল, কিন্তু যারা মৃতস্থানে নেমে গেছে তাদের সংগেই এই লোকেরা অসম্মান বহন করছে; নিহত লোকদের মধ্যে তাদের শোয়ানো হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিহত লোকদের মধ্যে ইলামের বিছানা পাতা হয়েছে; তার কবরের চারপাশে তার সংগে রয়েছে তার সমস্ত লোক। এই সব খৎনা-না-করানো লোকদের যুদ্ধে হত্যা করা হয়েছে। জীবিতদের দেশে তারা ভয় ছড়িয়ে দিয়েছিল, কিন্তু যারা কবরে নেমে গেছে তাদের সংগেই এই লোকেরা অসম্মান বহন করছে; নিহত লোকদের মধ্যে তাদের শোয়ানো হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলম শুয়ে আছে যুদ্ধে নিহত জনতার সাথে, তাদের কবর চারিদিকে নিয়ে। বে-সুন্নত অবস্থায় তারা যুদ্ধে নিহত হয়েছে। যদিও জীবনকালে তারা ভীতির সঞ্চার করেছিল কিন্তু আজ তারা অপদস্থ, অপমানিত। এদের ও যুদ্ধে নিহত সৈনিকদের একই পরিণাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধে নিহত সমস্ত সৈন্য ও এলমের জন্য তারা বিছানা পেতেছে| এলমের সৈন্যরা তার কবরের চারপাশে রয়েছে| ঐসব বিদেশীরা যুদ্ধে নিহত হয়েছিল| জীবিত কালে তারা লোকেদের সন্ত্রস্ত করত কিন্তু তারা তাদের লজ্জা সমেত ঐ গভীর গর্তে গিয়েছে| তারা নিহত অন্যসব লোকেদের সঙ্গে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বিছানা পেতেছিল এলমের জন্য এবং তার লোকজনদের মারা হয়েছিল তার কবর চারদিকে রয়েছে; তারা সব অচ্ছিন্নত্বক অবস্থায় তরোয়ালে নিহত হয়েছে; তারা জীবিতদের দেশে সন্ত্রাস এনেছিল, তাই তারা গর্তগামীদের সঙ্গে লজ্জা বয়ে এনেছিল গর্তে যাওয়া নিহত লোকদের মধ্যেই তারা ছিল। এলম তাদের মধ্যে ছিল যারা মারা গিয়েছে।