Ezekiel 32:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে মেশক, তূবল ও তার সমস্ত জনগণ আছে; তার চারদিকে তার কবরগুলো রয়েছে; তারা সকলে খৎনা-না-করানো অবস্থায় তলোয়ারের আঘাতে নিহত হয়েছে; কেননা জীবিতদের দেশে তারা ত্রাস জন্মাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মেশক ও তূবল সেখানে আছে, তাদের কবরের চারপাশে রয়েছে তাদের সমস্ত লোক। তারা সকলেই অচ্ছিন্নত্বক অবস্থায় যুদ্ধে মারা গেছে কারণ তারা জীবিতদের দেশে ভয় ছড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে মেশক, তূবল ও তাহার সমস্ত লোকারণ্য আছে; তাহার চারিদিকে তাহার কবর সকল রহিয়াছে; তাহারা সকলে অচ্ছিন্নত্বক্ অবস্থায় খড়্গে নিহত হইয়াছে; কেননা জীবিতদের দেশে তাহারা ত্রাস জন্মাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে মেশক, তূবল ও তাহার সমস্ত লোকারণ্য আছে; তাহার চারিদিকে তাহার কবর সকল রহিয়াছে; তাহারা সকলে অচ্ছিন্নত্বক্ অবস্থায় খড়্গে নিহত হইয়াছে; কেননা জীবিতদের দেশে তাহারা ত্রাস জন্মাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মেশক ও তূবল সেখানে রয়েছে; তাদের চারপাশে রয়েছে তাদের সব লোকদের কবর। এই সব সুন্নত-না-করানো লোকদের যুদ্ধে মেরে ফেলা হয়েছে। জীবিতদের দেশে তারা ভয় ছড়িয়ে দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মেশক ও তূবল সেখানে রয়েছে; তাদের চারপাশে রয়েছে তাদের সব লোকদের কবর। এই সব খৎনা-না-করানো লোকদের যুদ্ধে হত্যা করা হয়েছে। জীবিতদের দেশে তারা ভয় ছড়িয়ে দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে আছে মেশেক ও তুবল। তাকে ঘিরে আছে তার সৈনিকদের সমাধি। তারা সকলেই বে-সুন্নত অবস্থায় যুদ্ধে নিহত হয়েছে। তারাই একদিন ত্রাসের সঞ্চার করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মেশক, তূবল এবং তাদের সব সেনারা ঐখানে রয়েছে; তাদের কবরও তারই পাশে| ঐসব বিদেশীরা যুদ্ধে নিহত হয়েছিল এরাই জীবিত কালে লোকদের ভীত করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে মেশক, তুবল ও তার সব লোকজন আছে; তার চারদিকে তার কবর আছে, তারা সকলে অচ্ছিন্নত্বক অবস্থায় তরোয়ালে নিহত হয়েছে; কারণ তারা জীবিতদের দেশে সন্ত্রাস এনেছিল